এই মুহূর্তে

শুভেন্দু- শমীক নন, বাংলা দখলে ভিন রাজ্যের ‘বহিরাগত’ নেতাদের ওপর ভরসা নীতিনের

নিজস্ব প্রতিনিধি: ভিন রাজ্যের নেতাদের কাজে যথেষ্ট ক্ষুব্ধ নীতির নবীন। তবুও বাংলা দখলে এ রাজ্যের শুভেন্দু অধিকারী , শমীক ভট্টাচার্য বা দিলীপ ঘোষের ওপর ভরসা রাখলেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি। ভিন রাজ্যের বহিরাগত নেতাদের ওপরই জোন ভাগ করে বিশেষ দায়িত্ব দিলেন নীতিন নবীন।বাড়ি বাড়ি জনসংযোগ বাড়াতে নির্দেশ নীতীনের। সঠিকভাবে কাজ করতে নির্দেশ। কর্মীদের সঙ্গে থাকার নির্দেশ ভিন রাজ্যের নেতাদের । ভিন রাজ্যের একাধিক নেতাদের জোন ভাগ করে বিশেষ দায়িত্ব দিলেন নীতিন নবীন। বাংলা দখলে ভিন রাজ্যের নেতাদের ওপরেই ভরসা করলেন নীতিন নবীন(Nitin Navin)।

বিজেপির নির্বাচনী প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল বুধবার কলকাতায়।দুদিনের রাজ্য সফরে মঙ্গলবার কলকাতায় আসেন নীতির নবীন। দুদিনের সফরে এসে দলীয় নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তিনি। বুধবার সকালে দক্ষিণেশ্বরে পুজো দিতে যান তিনি। স্থানীয় ইস্যু নিয়ে প্রচারে জোর দেওয়ার নির্দেশ নবীনের।কৌশল বৈঠকে সংগঠনের বিভিন্ন দুর্বলতার দিক নিয়ে বিশেষ জোর দেওয়ার নির্দেশ বিজেপির সর্বভারতীয় সভাপতির।কৌশল বৈঠকে বিভিন্ন বিষয়ে দলীয় নেতাদের নির্দেশ দেন নবীন। নবদ্বীপ জোনের নেতাদের সঙ্গে বিশেষ বৈঠক করেন নবীন। বাংলাকে যেকোনোভাবে দখল করতে মরিয়া পদ্ম শিবির। দিল্লির বিজেপি নেতৃত্বের কাছে এ বছরে বাংলার বিধানসভা নির্বাচন এক বড় চ্যালেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারকে ক্ষমতাচ্যুত করতে কোমর বেঁধে নেমে পড়েছে গেরুয়া শিবির।

যদিও সূত্রের খবর প্রার্থী তালিকা নিয়ে প্রবল মত বিরোধ দেখা দিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আরএসএসের। তার দরুন অনেক জায়গাতেই সহযোগিতা করছেন না সংঘের সদস্যরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম এবং কলকাতার ভবানীপুর থেকে প্রার্থী করা হয়েছে। প্রায় ৩৯টির মতো প্রার্থী তালিকা এখনো ঘোষণা করতে পারিনি গেরুয়া শিবির। এই পরিপেক্ষিতে দাঁড়িয়ে এস আই আর এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার সন্ধিক্ষণে কলকাতা সফরে এসে বহিরাগত ভিন রাজ্যের নেতাদের বিশেষ দাওয়াই দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ট্রাইবুনালের জন্যে গিয়ে সারাদিন কাটিয়ে বিফল হয়ে ফিরে যাচ্ছেন অসংখ্য মানুষ

SIR তালিকায় পরিবারের সকলের নাম বিচারাধীন, আতঙ্কে ব্রেন স্টোকে আক্রান্ত মহিলা

হরিশচন্দ্রপুরে প্রচারে বেরিয়ে বাড়ি তৈরীর রাজমিস্ত্রির জোগানদার হলেন বিজেপি প্রার্থী

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ, পানিহাটিতে প্রার্থী আরজি করের খুন হওয়া চিকি‍ৎসকের মা

পুরুলিয়ার কোটশিলায় মূর্তি ভাঙচুর ঘিরে রাজনৈতিক তরজা, গ্রেফতার চার

বসিরহাটে একাধিক গ্রামে সকল ভোটারদের নাম ডিলিট সাপ্লিমেন্টারি তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ