বাংলা ভাষার উপর আবার কেন্দ্রের আঘাত, আয়ুষ্মান ভারত প্রকল্পে ব্রাত্য

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ডিসেম্বর মাস কেটে গেলেই ইংরেজি নববর্ষ। আর ২০২৬ সালেই বাংলায় রয়েছে বিধানসভা নির্বাচন। এই আবহে বাংলার মানুষজনের প্রতি দরদ দেখাতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। কিন্তু সেখানেও দেখা গেল বাংলা ভাষার প্রতি অসৌজন্য এবং অবহেলা। যা নিয়ে এখন রাজ্য–রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ নিয়ে এখন এমন চর্চায় সরগরম হয়ে উঠেছে গোটা বাংলা। কদিন আগেই বাংলা বলে কোনও ভাষা নেই বলে বিতর্ক তৈরি করেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এবার বাংলা ভাষাকে ব্রাত্য রেখেই ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প বাংলাতেই রাখতে চলেছে কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে বিতর্ক তুঙ্গে।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প পরিচালনা করে ‘ন্যাশনাল হেলথ অথরিটি’। এখানে দুটি বিষয় আছে। এক, ‘হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার’। দুই, ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা প্রকল্প। এই দুই প্রকল্পই আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের অধীনে। আর এটার ওয়েবসাইট খুললেই দেখা যাবে টোল ফ্রি নম্বর ১৪৪৭৭/১৮০০১১৪৪৭৭। এই নম্বরে ফোন করে মানুষজন তথ্য জানতে পারেন। আবার কোনও অভিযোগ থাকলেও তা জানানো যায়। এই নম্বরে ফোন করার ক্ষেত্রেই ঘটেছে বাংলা ভাষার প্রতি অপমান। এখানে কথা বলার জন্য যে ভাষার অপশন রয়েছে তাতে হিন্দি, ইংরেজি, তামিল, তেলগু, কন্নড়, মালায়লাম এই ৬টি ভাষা রয়েছে। ব্রাত্য থেকে গেল বাংলা ভাষা।

কেন এমন ঘটনা ঘটল?‌ বাংলা ভাষাকে অপশনে না রাখা নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে। যদিও এই নিয়ে বিজেপির পক্ষ থেকে কোনও নেতা মুখ খুলতে নারাজ। বাংলায় ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প সেভাবে সাফল্য পায়নি। বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘‌স্বাস্থ্যসাথী’‌ প্রকল্প বাংলার মাটিতে জনপ্রিয় হয়ে উঠেছে। এই কারণেই বাংলা ভাষার সঙ্গে বৈষম্য করা হল বলে মনে করছেন মানুষজন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এমন ঘটনা প্রকাশ্যে আসায় জোর চর্চা শুরু হয়েছে। বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে বলে আগেই অভিযোগ তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে এমন নজির একাধিক দেখা গিয়েছে। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ নেমে আসছে বলে অভিযোগ। সেখানে এবার এমন ঘটনা নিঃসন্দেহে বিজেপিকে বাংলায় চাপে ফেলবে বলে মনে করা হচ্ছে।

আর কী জানা যাচ্ছে?‌ আয়ুষ্মান ভারত প্রকল্পে বাংলা ভাষার সঙ্গে পক্ষপাতের বিরুদ্ধে প্রতিবাদও শুরু হয়েছে। বহু চিকিৎসক এই বিষয়টি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা মেডিকেলের একজন চিকিৎসক বলেন, ‘‌এটা সরাসরি বাংলা ভাষার উপর কুঠারাঘাত। এই বিষয়টি নিয়ে আয়ুষ্মান ভারত কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানিয়েছি। টোল ফ্রি নম্বরে বাংলা ভাষায় কথা বলার সুযোগ নেই। বাংলা টেলিকলার পর্যন্ত নেই। এমনটাও যে হতে পারে তা কল্পনার বাইরে ছিল। বাংলা বিশ্বের পঞ্চম বৃহত্তম কথা বলার ভাষা। তাছাড়া বাংলা ভাষায় কথা বলতে না পেরে সমস্যায় পড়ছেন বাংলা, অসম, ত্রিপুরার বাংলাভাষী মানুষজন।’‌ এখন দেখার বিষয় আগুনে ঘি পড়ার পর বাংলা ভাষা এক্ষেত্রে চালু হয় কিনা।

নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

 প্রয়াত নানা পাটেকর, অভিনয় জগতে নক্ষত্র পতন

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩

পুজোয় নতুন ফোন কিনতে চান? সস্তায় মিলছে 10000mah ব্যাটারিযুক্ত Realme P4 Power

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ডাল-ভাতেই লুকিয়ে ম্যাজিক? নিরামিষ প্লেটেই মিলবে ভরপুর প্রোটিন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

পুজোর আগে সস্তায় ৫৫ ইঞ্চির Mini LED স্মার্ট টিভি আনল Kodak

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে