প্রেম দিবসে ঘুরে আসুন পাহাড়ে, রইল একগুচ্ছ অফবিট গন্তব্যের হদিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরের ট্র্যাফিক জ্যাম, রেস্তোরাঁর লম্বা লাইন আর গিফট শপের ভিড়! এসবের বাইরেও ভালোবাসা বাঁচে পাহাড়ের নিস্তব্ধতায়। গোলাপের পাপড়ি বা দামী চকলেটের চেয়েও অনেক বেশি দামী হতে পারে শিশিরভেজা পাইন বন আর ঝরনার শব্দে কাটানো এক নিরিবিলি বিকেল। এই ভ্যালেন্টাইন্স উইকে যদি ভিড় এড়িয়ে উত্তরবঙ্গের নির্জন পাহাড়ে হারিয়ে যেতে চান, তবে আপনার গন্তব্য হতে পারে এই ‘অফবিট’ ঠিকানাগুলো।

পাহাড়ের বুকে ভালোবাসার নতুন গন্তব্য
দার্জিলিং মানেই এখন কেবল ভিড় আর ট্যুরিস্টদের মেলা। কিন্তু একটু গভীরে গেলে দেখা মিলবে মিনারেল স্প্রিং বা লোয়ার সোনাদার মতো ছবির মত সাজানো গ্রাম। পাইন বনের ছায়ায় ঢাকা এখানকার হোমস্টেগুলো যেন কেবল আপনাদের জন্যই তৈরি। গিদ্দাপাহাড় কিংবা রিম্বি চা বাগানের ছোট ছোট গ্রামগুলো এখনও পর্যটন মানচিত্রে ব্রাত্য, তাই সেখানে সকালের সোনালি রোদ আর কুয়াশার লুকোচুরি উপভোগ করা যায় মন ভরে। নেটওয়ার্কের সমস্যা এখানে শাপে বর, কারণ ফোনের ওপারে থাকা দুনিয়াটা নয়, সামনের মানুষটাই হয়ে ওঠে আসল জগৎ।

আরও পড়ুন: সামনেই ছুটি? দিঘার ভিড় এড়িয়ে আভিজাত্যের স্বাদ নিন পঁচেটগড় রাজবাড়িতে, কীভাবে যাবেন?

কালিম্পং-এর পথে গিটডাবলিং বা লোয়ার চিবোর নাম হয়তো অনেকেরই অজানা। কাঠের তৈরি ছোট্ট বারান্দায় বসে পাহাড়ি নদীর গর্জন শোনা আর বুনো ফুলের গন্ধ মেখে দিন কাটানো, এর চেয়ে রোমান্টিক আর কী-ই বা হতে পারে! কোনো দামী হোটেলের আড়ম্বর নেই, নেই ট্যুরিস্ট বাসের শোরগোল, আছে শুধু প্রকৃতির অকৃত্রিম সান্নিধ্য।

এবারের ভ্যালেন্টাইন্স ডে-তে গিফট বক্সের বদলে প্রিয়জনকে উপহার দিন একমুঠো শান্তি আর পাহাড়ের নির্জনতা। চেনা পথ ছেড়ে হারিয়ে যান এই অজানা গন্তব্যগুলোতে, যেখানে ভালোবাসার ভাষাটা একটু অন্যরকম।

‘বুড়ো’ বয়সে শতরান করে রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন বাভুমা

মক্কার মসজিদে চুমু খাওয়ার অপরাধেই শিরশ্ছেদ করা হয়েছে দুই বাংলাদেশির?

দশেরায় শুক্রাদিত্য-বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ যোগ, সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির

স্বাধীনতার বছরে শুরু পুজো, মাকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ

দশেরাতে দেশের তিন শত্রুর নাম ঘোষণা করলেন মোদি

‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

দশেরাতে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, কী রাখলেন?

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর