দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সামনেই ছুটি? দিঘার ভিড় এড়িয়ে আভিজাত্যের স্বাদ নিন পঁচেটগড় রাজবাড়িতে, কীভাবে যাবেন?

নিজস্ব প্রতিনিধি: পাহাড় বা সমুদ্রের গণ্ডি ছেড়ে যদি রাজকীয় পরিবেশে কাটাতে চান কয়েকটা দিন, তা হলে আপনার ঠিকানা হতে পারে জেলার প্রাচীন পঁচেটগড় রাজবাড়ি। প্রায় ৪৫০ বছরের ঐতিহ্যবাহী এই রাজবাড়ি সম্প্রতি রাজ্য পর্যটন দপ্তরের তরফে সরকারি ভাবে হোমস্টে হিসেবে অনুমোদন পেয়েছে। হোমস্টের পরিকাঠামো, পরিষেবা, নিরাপত্তা এবং পর্যটকদের থাকার উপযোগিতা খতিয়ে দেখার পরই এই স্বীকৃতি মিলেছে। ফলে এখন নিশ্চিন্তে খতিয়ে দেখার পরই এই স্বীকৃতি মিলেছে। ফলে এখন নিশ্চিন্তে রাত কাটাতে পারবেন পর্যটকেরা।

রাজবাড়ির অন্দরমহলে সাজানো ঘরগুলিতে রাত্রিযাপনের সুযোগ মিলবে রাজকীয় আমেজে। সঙ্গে থাকব ঐতিহ্য আর আতিথেয়তার অনন্য মেলবন্ধন। দিঘা থেকে মাত্র ৫০ কিমি দূরে অবস্থিত এই রাজবাড়ি যেন সময়ের স্রোত উল্টো দিকে বইয়ে নিয়ে যায়। চারপাশে ইতিহাসের ছোঁয়া আর প্রাচীন ঐতিহ্যের গন্ধ পর্যটকদের আলাদা অভিজ্ঞতা দেবে।

আরও পড়ুন: প্রেম দিবসে কাছের মানুষকে চমকে দিতে চান? জানুন সম্পর্ক মজবুত করার সেরা উপায়

পঁচেটগড় রাজবাড়ীতে আজকো সংরক্ষিত রয়েছে বহু মূল্যবান ঐতিহাসিক নিদর্শন। রাজার জলসাঘরে রাখা সেতার, এসরাজ, পুরোনো দিনের গানের খাতা ইতিহাসপ্রেমীদের আকর্ষণ করে। রয়েছে রাজ আমলের পুকুর, বাগান এবং কিশোররাই জিউয়ের মন্দির। এসবের মধ্যেই পর্যটকেরা উপভোগ করতে পারবেন রাজকীয় পরিবেশে থাকার স্বাদ।

রাজবাড়িতে পৌঁছানোও সহজ। দিঘা থেকে দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়ক ধরে রামনগর হয়ে এগরা, সেখান থেকে বাজকুল রাজ্য সড়ক ধরে পঁচেট মোড় মাত্র ১০ মিনিটের পথ। কলকাতা থেকে হেঁড়িয়া বাসস্ট্যান্ড বা কাঁথি স্টেশন হয়ে এগরাগামী বাসেও পৌঁছনো যায়।

হোমস্টের আরেকটি বড় আকর্ষণ এখানকার রাজকীয় খাবার। সকালে লুচি, তরকারি, ডিম, ফল ও মিষ্টি, দুপুরে ভাত, ডাল, শাক, ভাজা, সুক্ত ও নানা রকম মাছ, বিকেলে পকোড়া ও ফিঙ্গার চিপস, রাতে ভাত, রুটি, চিকেন ও মাটনের আয়োজন থাকে।

রাত্রিযাপনের জন্য আগে থেকে বুকিং বাধ্যতামূলক। যোগাযোগ করা যাবে ৭০৪৪৯৪৩৭৯৪ নম্বরে বা (www.panchetgarh.com) ওয়েবসাইটে। তবে শুধু রাজবাড়ি ঘুরতে চাইলে আলাদা বুকিংয়ের দরকার নেই। রাজবাড়ির সদস্য জানান, রাজ্য পর্যটন দপ্তরের অনুমোদনে তাঁরা গর্বিত এবং তাঁদের লক্ষ্য অতিথিদের কাছে ইতিহাস ও রাজকীয় আতিথেয়তার স্বাদ একসঙ্গে তুলে ধরা।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ