‘মোহভঙ্গ’, ঋতব্রতদের শিবির ছেড়ে মমতার দলে ফিরলেন সংখ্যালঘু তৃণমূল বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র কয়েকদিনে মোহভঙ্গ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবির ছেড়ে ফের কালীঘাট তৃণমূলে ফিরলেন উত্তর ২৪ পরগনার আমডাঙার বিধায়ক কাসেম সিদ্দিকী। আজ, সোমবার বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে সাংবাদিক বৈঠক করে সেই ঘোষণা করেছেন তিনি। সঙ্গে ঋতব্রতদের বিরুদ্ধে তোপও দেগেছেন তিনি।

আমডাঙার বিধায়ক জানিয়েছেন, ‘আমাকে ভুল বুঝিয়ে সই করানো হয়েছিল। মমতার সঙ্গেই আছি। ওদের দলে নেই।’ কাসেম সিদ্দিকীর এই ভোলবদলে, বিপাকে পড়ল ঋতব্রত শিবির। রাজনৈতিক মহলের মতে, একে একে বোধহয় বিধায়করা এবার কালীঘাটমুখো হতে শুরু করবে। তাতে বিরোধী দলনেতা ঋতব্রতের পাল্লা হাল্কা হবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এতদিন দৃপ্ত কণ্ঠে ঘোষণা করতেন, ৬০-৬২ জন বিধায়ক তাঁর সঙ্গে রয়েছে। যদিও এবার তাঁর শিবিরে থাকা বিধায়কদের মুষলপর্ব শুরু হওয়ায় অস্বস্তি বাড়ল তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরে। মত রাজনৈতিক মহলের।

আরও পডুন: নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কাসেম সিদ্দিকীর মমতা শিবিরে ফিরে আসার পর বিস্ফোরক দাবি করেন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, ‘কালীঘাট তৃণমূলের সঙ্গেই আছে সংখ্যাগরিষ্ঠ দলীয় বিধায়ক। প্রয়োজনে গোপন ব্যালটে ফ্লোর টেস্ট হোক, সেই কাজ করুক বিধানসভার অধ্যক্ষ।’ এমনিতেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতার পদ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চেই সেই পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে গত সপ্তাহে জানিয়েছে বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ। তার মাঝেই এক বিধায়কের শিবির বদল উদ্বেগ বাড়িয়েছে ঋত শিবিরে। মত রাজনৈতিক মহলের।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪