নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ পশ্চিমবঙ্গে সরাসরি প্রবেশ করেনি। সেটি সুষ্পষ্ট নিম্নচাপ হিসেবে পশ্চিমবঙ্গের উপকূল এলাকার খুব কাছ দিয়ে অতিক্রম করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশা অঞ্চলের উপর অবস্থান করছে। এটি ধীরে ধীরে আগামী ২৪ ঘন্টায় ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশা হয়ে উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা পঞ্জাবের অমৃতসর, শাহজাহানপুর, বারাণসী হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার ফলে গোটা সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

এই নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পপূর্ণ মেঘ প্রবেশ করছে স্থলভাগে। তাই দফায় দফায় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আগামিকাল মঙ্গলবার ও পরশু বুধবার, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। চলতি সপ্তাহের পুরোটাই বৃষ্টির পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের আকাশে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।

আরও পডুন: ধর্ম আলাদা! একই দড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দুই বন্ধুর দেহ, কোথায় ঘটল?

অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামিকাল মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৮ আগস্ট বৃহস্পতিবার জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সমুদ্রের পরিস্থিতি শান্ত থাকায় মৎস্যজীবীদের ছাড়ুপত্র দেওয়া হয়েছে।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪