প্রেম দিবসে কাছের মানুষকে চমকে দিতে চান? জানুন সম্পর্ক মজবুত করার সেরা উপায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস। এই সময়ে প্রিয়জনের জন্য বিশেষ কিছু বানানো যেতেই পারে। ভ্যালেন্টাইনস ডে হলো সেই সুযোগ, যখন আপনি চাইলে রোম্যান্টিক ডিনার, ব্রেকফাস্ট বা দিনের শেষে ছোট্ট মিষ্টি সারপ্রাইজ দিতেই পারেন আপনার প্রিয়জনকে। ঘরে তৈরি খাবারে যে ভালবাসা থাকে, তা কোনো রেস্টুরেন্টের আয়োজন মেলাতে পারে না। সহজ কিছু রেসিপি ও সামান্য সময় দিয়ে এই দিনটিকে আরও সুন্দর করে তোলা সম্ভব।

১. ডাচ সাবলে ডো:

উপকরণ:

২৫০ গ্রাম নরম বাটার,

১৫০ গ্রাম পাউডার সুগার,

১ ডিমের কুসুম,

১ চা চামচ ভ্যানিলা (ঐচ্ছিক),

৩৩০ গ্রাম ময়দা,

১/৪ চা চামচ লবণ

 প্রস্তুতিঃ বাটার ও চিনি ক্রিম করে মেশান। ডিমের কুসুম ও ভ্যানিলা যোগ করুন। ময়দা ও লবণ মেশিয়ে নরম ডো তৈরি করুন। ফ্রিজে ঠান্ডা করুন।

২. লেমন আমন্ড ক্রিম:

উপকরণ

৭৫ গ্রাম বাটার,

৬০ গ্রাম আইসিং সুগার,

৭৫ গ্রাম ডিম,

২৫ গ্রাম ময়দা,

৬০ গ্রাম আমন্ড পাউডার

প্রস্তুতিঃ বাটার ও চিনি ক্রিম করুন। ডিম একে একে যোগ করুন। শুকনো উপকরণ মেশান।

৩. স্ট্রবেরি মাসকারপোন ক্রিম:

 উপকরণ

২৯০ গ্রাম স্ট্রবেরি পিউরি,

৬০ গ্রাম রাস্পবেরি পিউরি,

৪০০ গ্রাম ইতালিয়ান মেরিং,

২৭০ গ্রাম হুইপড ক্রিম,

৬০ গ্রাম মাসকারপোন,

১০ গ্রাম জেলাটিন শিট

প্রস্তুতিঃ পিউরি ফুটিয়ে হালকা ঠান্ডা করুন। মেরিং, মাসকারপোন ও হুইপড ক্রিম মেশান। দ্রবীভূত জেলাটিন যোগ করুন।

৪. পিনাট বাটার ও বানানা স্যান্ডউইচ:

 ব্রাউন ব্রেডে পিনাট বাটার মাখান। কলার স্লাইস, বাদাম ও মধু দিয়ে সাজান। স্ট্রবেরি দিয়ে পরিবেশন করুন।

৫. বার্বন রেড ভ্যালেন্টাইন কেক সুপ্রিম:

 ২০০ গ্রাম ক্রাশড বিস্কুট ও ৮০ গ্রাম গলানো বাটার দিয়ে বেস বানান। ১৭৫° সেলসিয়াসে ৮-১০ মিনিট বেক করুন। রেড ভেলভেট ব্যাটার তৈরি করে বেসের ওপর ঢেলে ৩০-৩৫ মিনিট বেক করুন। ক্রিম চিজ, বাটার, চিনি ও ভ্যানিলা দিয়ে ফ্রস্ট করুন। বিস্কুট ও বেরি দিয়ে সাজান।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের