আরজি কর কাণ্ডে বেঙ্গালুরু থেকে গ্রেফতার পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর মেডিক্যালে তিলোত্তমা কাণ্ডে ফের গ্রেফতার। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে। বেঙ্গালুরু থেকে তাঁকে পাকড়াও করল খড়দহ থানার পুলিশ। আরজি করের তরুণী চিকিৎসকের হত্যা ও ধর্ষণ মামলায় তিলোত্তমার বাবার দায়ের করা নতুন মামলার তদন্তেই এই গ্রেফতার বলে পুলিশ সূত্রে খবর। বুধবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে বেঙ্গালুরু থেকে সোমনাথ দেকে গ্রেফতার করেন খড়দহ থানার তদন্তকারী আধিকারিকরা। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ট্রানজিট রিমান্ডে তাঁকে খড়দহ থানায় নিয়ে আসার কথা রয়েছে।

তিলোত্তমার বাবার অভিযোগের ভিত্তিতে খড়দহ থানায় নতুন করে মামলা দায়ের হওয়ার পর তদন্তে একাধিক ব্যক্তির নাম উঠে আসে। সেই মামলাতেই এর আগে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন সিপিএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। এবার গ্রেফতার হলেন পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে ডেরা বদলে থাকছিল সোমনাথ। বারবার ডেরা বদলানোর পাশাপাশি নিজের পুরনো মোবাইল নম্বরও পরিবর্তন করেছিলেন। একাধিক নতুন সিম ব্যবহার করছিলেন তিনি। ফলে তাঁর অবস্থান শনাক্ত করতে তদন্তকারীদের বেশ কিছুটা সময় লেগেছে।

আরও পড়ুন: ভোররাতে ক্যামাক স্ট্রিটে তৃণমূলের অফিস ভাঙচুরের অভিযোগ, দোষীদের গ্রেফতারির দাবি অভিষেকের

শেষ পর্যন্ত মোবাইল ও অন্যান্য সূত্র ধরে বেঙ্গালুরুতে তাঁর অবস্থান নিশ্চিত করেন তদন্তকারীরা। এরপর সেখানেই অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাঁকে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে আনার প্রক্রিয়া চলছে। খড়দহ থানায় নিয়ে আসার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে মামলার তদন্তে আরও তথ্য জানার চেষ্টা করবেন আধিকারিকরা। 

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল