দেশকে সোনার পদক এনে দেওয়ার পুরস্কার, ভোটার তালিকায় ঠাঁই হল না প্রতিবন্ধী অ্যাথলেটের

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের জন্য পদকের ঝুলি ভরেছেন, তবু নিজের দেশেই আজ পরিচয়ের লড়াই! আন্তর্জাতিক মঞ্চে ভারতের পতাকা উড়িয়েছেন যে মানুষটি, সেই প্যারা অ্যাথলিট আতর আলী এখন প্রশাসনিক জটিলতার জালে বন্দি। ভোটের মুখে হঠাৎই ভোটার তালিকা থেকে নাম উধাও, আর তাতেই চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাঁর।

আতর আলী, যিনি বহুবার দেশের প্রতিনিধিত্ব করে বিদেশের মাটিতে সাফল্য কুড়িয়েছেন। সম্প্রতি ভোটার তালিকায় নিজের নাম খুঁজতে গিয়ে চমকে ওঠেন। তালিকায় তাঁর নাম ‘ডিলিটেড’ হিসেবে দেখানো হয়েছে। অথচ নাগরিকত্ব প্রমাণের জন্য প্রয়োজনীয় সব নথি তাঁর কাছে সঠিকভাবেই রয়েছে। এই অপ্রত্যাশিত ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান।

আরও পড়ুন: ছৌ শিল্পীদের জন্য বড় পদক্ষেপ অভিষেকের, খুশি হাজার হাজার শিল্পী

নিজের নাম ফের তালিকাভুক্ত করার আশায় তিনি ইতিমধ্যেই একাধিক প্রশাসনিক দপ্তরের দ্বারস্থ হয়েছেন। রানাঘাটের এসডিও অফিস থেকে শুরু করে বিডিও অফিস, এমনকি জেলা শাসকের সঙ্গেও দেখা করেছেন। কিন্তু সমস্যার সমাধান এখনও অধরাই। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, সামনে জার্মানিতে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতা। এশিয়ান গেমসের প্রস্তুতি পর্ব। এই সময়টায় তাঁর কঠোর অনুশীলনে মন দেওয়ার কথা থাকলেও, প্রশাসনিক জটিলতায় জড়িয়ে পড়ায় সেই প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছে। এতে তাঁর শারীরিক প্রস্তুতির পাশাপাশি মানসিক একাগ্রতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

আতর আলী নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছেন, যেন এই বিষয়টি দ্রুত এবং গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হয়। যথাযথ যাচাই-বাছাই ছাড়া যেন কোনো নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া হয়। এটাই আবেদনই তাঁর। দেশের জন্য যিনি গৌরব বয়ে আনেন, আজ তিনিই নিজের অধিকারের জন্য লড়ছেন। এই বৈপরীত্যই যেন বর্তমান বাস্তবতার এক নির্মম প্রতিচ্ছবি।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?