ছৌ শিল্পীদের জন্য বড় পদক্ষেপ অভিষেকের, খুশি হাজার হাজার শিল্পী

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গলমহলের গর্ব ছৌ শুধু একটি নৃত্যরীতি নয়, এটি একটি অনন্য সাংস্কৃতিক পরিচয়। এই ছৌ নৃত্য এবং তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত মুখোশ শিল্প পুরুলিয়ার নামকে দেশ-বিদেশে পৌঁছে দিয়েছে। এই ঐতিহ্যবাহী শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার বাঘমুন্ডি বিধানসভার ঝালদার ইচাগ কেন্দুয়াডি ১০৮ কুঞ্জের মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তিনি জানান, রাজ্যে যদি চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠিত হয়, তবে চড়িদা গ্রামের ছৌ মুখোশ শিল্পীদের জন্য একটি আধুনিক মার্কেট কমপ্লেক্স নির্মাণ করা হবে। এই কমপ্লেক্সে শিল্পীরা সহজেই নিজেদের তৈরি মুখোশ প্রদর্শন ও বিক্রি করতে পারবেন, ফলে তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে।

আরও পড়ুন: সোনমার্গ-পহেলগাঁও নয়, পর্যটকদের নতুন আকর্ষণ এখন কাশ্মীরের গ্রামের সর্ষে ক্ষেত

এই সভায় তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতোর সমর্থনে উপস্থিত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই প্রচণ্ড গরম থাকলেও, দুপুরের পর ঝড়-বৃষ্টি শুরু হয়। তবুও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়। সুশান্ত মাহাতো বলেন, চড়িদা গ্রাম আন্তর্জাতিকভাবে পরিচিত একটি মুখোশ গ্রাম। প্রতি বছর বহু পর্যটক পুরুলিয়ায় আসেন এবং চড়িদা ঘুরে ঐতিহ্যবাহী ছৌ মুখোশ সংগ্রহ করেন। তবে শিল্পীদের বিক্রির আরও সুযোগ তৈরি করতে এই মার্কেট কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

স্থানীয় মুখোশ শিল্পী ললিত সূত্রধর জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে বিশেষ করে যেসব শিল্পীর নিজস্ব দোকান নেই, তারা অনেকটাই উপকৃত হবেন। অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত চড়িদা গ্রাম দীর্ঘদিন ধরেই এই শিল্পের কেন্দ্র। তাই এই উদ্যোগ বাস্তবায়িত হলে ছৌ মুখোশ শিল্পের প্রসার ও সংরক্ষণ দু’টিই আরও সুদৃঢ় হবে।

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রীকে কুকথা বলা নয়ডার নাবালিকার বিরুদ্ধে কোনও মামলা নয়, জানাল দিল্লি পুলিশ

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ