ঘাটালে ডেঙ্গিতে আক্রান্ত ৪ বছরের শিশু, তৎপর প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘাটালে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে চার বছরের এক শিশু। বর্তমানে ঘাটাল মহকুমা হাসপাতালে তার চিকিৎসা চলছে। পাশাপাশি চন্দ্রকোনা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডেও ডেঙ্গি আক্রান্তের সন্ধান মিলেছে। তবে বর্ষার মরসুমে সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, সে দিকে নজর রাখছে প্রশাসন।

এর মধ্যেই মঙ্গলবার স্বাস্থ্য ভবনে ডেঙ্গি ও অন্যান্য মশাবাহিত রোগের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের পর তিনি জানান, এ বছর এখনও পর্যন্ত রাজ্যে ৪,০০০-এর বেশি ডেঙ্গি আক্রান্তের সন্ধান মিলেছে। গত বছর একই সময়ে আক্রান্তের সংখ্যা ছিল ৭,৬০০-র বেশি। বর্তমানে রাজ্যে ১৪৮ জন ডেঙ্গি আক্রান্ত রয়েছেন। মুখ্যমন্ত্রীর দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে ডেঙ্গির মরসুম এখনও শেষ হয়নি।জ্বর দু’দিনের বেশি থাকলে দ্রুত ডেঙ্গি পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন তিনি। পর্যাপ্ত পরীক্ষার কিট মজুত রাখার নির্দেশও দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হবে। ASHA কর্মীদের বাড়ি-বাড়ি গিয়ে জ্বরের রোগীদের নজরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্তদের পরিবারের সদস্যদেরও নজরদারিতে রাখা হচ্ছে।

আরও পড়ুনঃ ক্যামাক স্ট্রিট-কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় ডেরেক, তলব অভিষেকের আপ্তসহায়ককেও

মশার প্রজননস্থল ধ্বংস, জমা জল পরিষ্কার, প্রয়োজনীয় এলাকায় মশারি বিতরণ এবং চিকিৎসকের পরামর্শে সীমিত এলাকায় ফগিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। ৩ থেকে ৫ সেপ্টেম্বর কলকাতা ও KMDA-র আওতাধীন এলাকায় বিশেষ সাফাই অভিযানও চালানো হবে। এছাড়াও ডেঙ্গি আক্রান্ত বা মৃত্যুর তথ্য গোপন না করে স্বচ্ছভাবে রিপোের্ট করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…