পোলট্রি ফার্মের নামে গাড়িতে পাচার কয়েক কোটি টাকা! পুলিশের জালে ৪

রাতে ধরা পড়ে ওই ৪ জন। গভীর রাতে নাকা চেকিং সাহেবগঞ্জ মোড়ে নাকা চেকিং চালাচ্ছিল রানিগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশ। গাড়িতে ছিল চালক সহ ৪ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পোলট্রি ফার্মের গাড়ি পরিচয় দিয়ে রাস্তা পার হচ্ছিল বিলাস বহুল গাড়ি। তবে পুলিশের (Police) সন্দেহ, পোলট্রি ফার্ম ব্যবসার নামে আসলে অন্যত্র টাকা পাচার হচ্ছিল। এই ঘটনাতেই পুলিশ আটক করে টাকা সহ গাড়ি। পুলিশের জালে ৪ জন। পাচার কাণ্ডে আর কে বা কারা জড়িত, তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ, তদন্ত। আসানসোলের ঘটনা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বুধবার রাতে ধরা পড়ে ওই ৪ জন। গভীর রাতে নাকা চেকিং সাহেবগঞ্জ মোড়ে নাকা চেকিং চালাচ্ছিল রানিগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশ। গাড়িতে ছিল চালক সহ ৪ জন। চেকিং চালানোর সময় ডিকি থেকে উদ্ধার করা হয় প্রায় ৩ কোটি টাকা। চালক সহ ৪ জনের দাবি, পোলট্রি ফার্মের জন্য তাঁরা ওই টাকা নিয়ে যাচ্ছেন। তবে পুলিশের অনুমান ওই টাকা অন্যত্র পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এরপরেই আটক করে জেরা শুরু করা হয়। তারপর করা হয় ৪ জনকে গ্রেফতার (Arrest)। ভরত প্যাটেল, রাজীব দে, দীপেশ প্যাটেল- এই ৩ ব্যবসায়ী ও চালক রঞ্জিত সর্দারকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁদের আটক করার পর জিজ্ঞাসাবাদের সময় কথায় অসংগতি পাওয়া যেতেই গ্রেফতার করা হয়। ধৃতদের আসানসোল জেলা আদালতে (Court) পেশ করে পুলিশ। এরপরে বিচারকের নির্দেশে ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞসাবাদ ও ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে। ধৃতদের কাছে জানতে চাওয়া হচ্ছে ওই টাকা কোথায় ও কেন নিয়ে যাওয়া হচ্ছিল, আর কে কে জড়িত এই কাণ্ডে।

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির