অষ্টম শ্রেণি পাশ করেই স্ট্রিমিং অ্যাপ, প্রখ্যাত চ্যানেল সম্প্রচার করে ধৃত

ধৃতের বাড়ি রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে। আর সেখানে বসেই হ্যাক করতেন অন্যতম সেরা সম্প্রচার গোষ্ঠীর অ্যাপ। এভাবেই চলত রোজগার।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিভা আছে মানতেই হবে। অষ্টম শ্রেণি পাশ করেই বানিয়ে ফেলেছিলেন অ্যাপ! সেই অ্যাপ (APP) স্ট্রিমিং (Streaming)- এর জন্য। তবে উদ্দেশ্য ভাল ছিল না। তাই পুলিশের জালে (Arrest) যুবক। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। তবে যুবকের কাণ্ডে হতবাক পুলিশমহল।

ধৃতের বাড়ি রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে। আর সেখানে বসেই হ্যাক করতেন অন্যতম সেরা সম্প্রচার গোষ্ঠীর অ্যাপ। আর হ্যাক করে তা সম্প্রচার করতেন খুব কম মূল্যে। এভাবেই চলত রোজগার। অভিযুক্ত যুবকের নাম সুদীপ সূত্রধর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁকে আলিপুরদুয়ারের কুমারগ্রাম থানার অসম- বাংলা সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। তবে যুবক অষ্টম শ্রেণি পাশ করে কী করে অসাধ্য সাধন করলেন, তা ভেবে বিস্ময় প্রকাশ করেছেন পুলিশ আধিকারিকরা।

ধৃতের বাড়ি কুমারগ্রামের বারোবিসায়। আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। তিনি জানিয়েছেন, নামী সম্প্রচারক চ্যানেল হ্যাক করা হত ওই যুবকের তৈরি অ্যাপে। সেই অ্যাপে মাত্র ২৫ টাকা খরচেই দেখা যেত যে কোনও পেইড চ্যানেল, আইপিএল। আর এভাবেই বেআইনি ভাবে টাকা রোজগার করতেন যুবক। জানা গিয়েছে, গত ২৭ জুন সোমবার রাত্রে ওই নামী চ্যানেলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল সাইবারক্রাইম থানায়। সেই তদন্তে নেমেই পাকড়াও করা হয় যুবককে। তাঁর অ্যাপের নাম ওয়াইএমটিভি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বেআইনি অ্যাপ আপলোড করা হয়েছিল গুগল প্লে স্টোরে। পুলিশ এই বেআইনি অ্যাপ বন্ধ করেছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই যুবকের প্রতিভাকে কোনও ভাবে পুলিশের (Police) তদন্তের কাজে ব্যবহার করা যায় না কি। যুবকের এই কাণ্ডে বিস্মিত এলাকাবাসী।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?