‘আমার বন্ধুকে আটক করেছে’, ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ মহিলার, তারপর যা করল পুলিশ…

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশের ভ্যানের সামনে দাঁড়িয়ে পথ আটকানো যেন নতুন ট্রেন্ড হয়ে উঠেছে! কয়েক মাস আগে NEET-র প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে শিরোনামে এসেছিলেন মডেল রিয়া যাদব আহির। এ বার প্রায় একই ছবি দেখা গেল মুম্বইয়ে। বন্ধু পুলিশের হেফাজতে রয়েছেন, এই অভিযোগ তুলে বিক্ষোভকারীদের নিয়ে যাওয়া পুলিশের ভ্যানের সামনে গিয়ে দাঁড়ালেন এক মহিলা। চিৎকার করে বলতে থাকলেন, ‘ওরা আমার বন্ধুকে আটক করেছে।’ কিন্তু তাঁর সেই প্রতিবাদ বেশিক্ষন স্থায়ী হয়নি। মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে গেল পুলিশ। ঘটনায় ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

শনিবার (১০ অক্টোবর) ককরোচ জনতা পার্টি (CJP)-র সমর্থকদের আন্দোলনের সমর্থনে পথে নামেন বিক্ষোভকারীরা। দিল্লির যন্তর মন্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছিলেন CJP-র সদস্যরা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেই এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। মুম্বইয়ও সেই আন্দোলনে সমর্থনে জমায়েত হয়। অভিযোগ, সেই সময়ই পুলিশের ভ্যানের সামনে গিয়ে দাঁড়ান ওই মহিলা। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘They have detained my friend’। অর্থাৎ, ‘ওরা আমার বন্ধুকে আটক করেছে।’ তবে পুলিশ তাঁকেও সরিয়ে নিয়ে যায়।

 

View this post on Instagram

 

 

আরও পড়ুন: মর্মান্তিক! আবাসনের ছাদে জলের ট্যাঙ্কে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার দুধের শিশুর দেহ

জানা গিয়েছে, মুম্বইয়ে এই বিক্ষোভ ঘিরে ৪০০-রও বেশি মানুষকে আটক করা হয়েছে। অগাস্ট ক্রান্তি ময়দান এবং নানাচক এলাকায় আটক করা হয় বহু বিক্ষোভকারীকে। আন্দোলনে যোগ দিতে যাওয়ার সময় আটক হয়েছিলেন মহাত্মা গান্ধির প্রপৌত্র তুষার গান্ধিও। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। বলিউড অভিনেতা ইমরান খানকেও অগাস্ট ক্রান্তি ময়দান থেকে আটক করে পুলিশ। এই ঘটনার সঙ্গে যুক্ত বিক্ষোভের প্রেক্ষিতে মুম্বইয়ের গামদেবী থানায় এফআইআরও দায়ের করেছে পুলিশ।

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের করল মুম্বই পুলিশ

সমুদ্রসৈকত দিঘায় আগমনি উৎসব, নাচে-গানে মঞ্চ মাতাবেন শান-অণ্বেষা

মেট্রো নাকি স্পা সেন্টার! চোখের নিচে প্যাচ, মাথায় তোয়ালে জড়িয়ে সফর তরুণীর

নাবালিকাকে অপহরণ করে ৩০ হাজার টাকায় বিক্রি, হায়দরাবাদে যৌন চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৮

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

ময়দা নয়, সাবুদানা দিয়ে বানান মুচমুচে ডোনাট, সহজ রেসিপিতে জমবে বিকেলের আড্ডা

পুজোর চাঁদা ৫০ হাজার টাকা দিতে অস্বীকার করতেই মারধর, অভিযুক্ত ক্লাবের দুই কর্তা

বাঙালিয়ানা ও আভিজাত্যে ভরপুর, সহজেই বানান চিতল মাছের কালিয়া

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা