বাঁকুড়ায় ১৫ মাসের শিশু খুনের নেপথ্যে অভাব নাকি সম্পর্কের টানাপড়েন? তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, বগা : মাত্র ১৫ মাসের শিশুকন্যাকে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মা ও বাবাকে। জেরায় তারা জানায়, অভাবের তাড়নায় সন্তানকে মেরে ফেলেছে তারা। কিন্তু এবার সামনে আসছে চঞ্চল্যকর তথ্য। শিশুকন্যার মৃত্যুর নেপথ্যে কোন বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে কিনা সেই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশের জেরায় একাধিক তথ্য উঠে এসেছে। সেখানেই জানা গিয়েছে, শিশুকন্যার বাবা প্রশান্ত বাউরি নিজের স্ত্রী মুন্নি বাউরিকে সন্দেহ করত। মুন্নির সঙ্গে অন্য কারো সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতে প্রশান্ত। এখানেই শেষ নয়, পনেরো মাসের সন্তানের পিতৃত্ব নিয়েও সংশয় ছিল প্রশান্তর মনে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। তাই থেকে শিশু কন্যাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল বলে তদন্তে উঠে আসছে। শিশুটি বিশেষক্ষমতাসম্পন্ন ছিল বলেও পুলিশকে জানিয়েছিল অভিযুক্তরা।

জানা গিয়েছে, গত সপ্তাহে বাঁকুড়া সদর শহরের বগা গ্রামে নিজের দেড় বছরের মেয়ের মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসন করে খুন করে প্রশান্ত বাউরি। ঘুম ভেঙে মুন্নি বিষয়টি জানতে পারলেও কাউকে কিছু জানায়নি। স্বামী-স্ত্রী দুজনে মিলে বাড়ির কাছেই পুকুর পাড়ে মৃতদেহটি পুঁতে দেয়। প্রথমেই থানায় অভিযোগ জানায় ওই দম্পতি। পরে বাড়ির কাছেই একটি পুকুর পাড়ে হাড়গোড় উদ্ধার হয়। এরপরেই দুজনকে জিজ্ঞাসাবাদ করতে থাকে বাঁকুড়ার সদর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের পর সন্তানকে খুন করার কথা স্বীকার করেছে দুজন। শিশুকন্যাকে খুন করার পিছনে আসল কারণ কী জানতে তদন্ত চালাচ্ছে বাঁকুড়ার সদর থানার পুলিশ।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি