বৃদ্ধের রহস্যমৃত্যুতে স্ত্রীকে সন্দেহ করে ব্যপক মারধর, কাকদ্বীপে চাঞ্চল্যকর ঘটনার তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ: কাকদ্বীপে বৃদ্ধের রহস্যমৃত্যুতে ব্যপক চাঞ্চল্য এলাকাজুড়ে। বৃদ্ধের মৃত্যুর কারণে তাঁর স্ত্রীকে উত্তেজিত জনতার মারধরের ঘটনাকে কেন্দ্র করেও উত্তাপ ছড়ায়। লোকজনও জড়ো হয়ে যায় বৃদ্ধের গোটা বাড়ির চত্বরজুড়ে। বিষয়টি নিয়ে জানাজানি হতেই তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপে। পুলিশ সূত্রে খবর মৃত বৃদ্ধের নাম কানাই মিদ্যা (৬৫)। বৃদ্ধ কাকদ্বীপ ব্লকের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের গনেশপুরের খড়িমুঠা গ্রামে থাকতেন। স্থানীয়রা বৃদ্ধের মৃত্যুর জন্য তার স্ত্রীকে দায়ী করে চড়াও হয়। চন্দনা মিদ্যাকে বাড়ির সামনে জড়ো হওয়া উত্তেজিত জনতা মারধর করে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় কাকদ্বীপ থানার পুলিশ। উদ্ধার করে বৃদ্ধের স্ত্রীকে। আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দ্ধের মৃত্যুর সঙ্গে তাঁর স্ত্রীর কোনও সম্পর্ক নেই বলেই মনে করছে পুলিশ।

কি কারণে বৃদ্ধের মৃত্যু হয়েছে তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। জানা গিয়েছে ওই বৃদ্ধ আগে থেকেই অসুস্থ ছিলেন। শারীরিক অসুস্থতার কারণেই বৃদ্ধের মৃত্যু হয়েছে নাকি অন্য কারণ রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কেনই বা বাসিন্দারা বৃদ্ধের স্ত্রীর উপর চড়াও হল সেই নিয়েও খোঁজখবর নিচ্ছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে ঘটনা নিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করা হয়েছে। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে । পুলিশ জানিয়েছে প্রাথমিক রিপোর্ট এলেই বৃদ্ধার মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। তদন্ত চলেছে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের