পানিহাটিতে নির্মল ঘোষের ছেলেকে রাস্তায় ঘোরাল পুলিশ, উঠল ‘চোর-চোর’ স্লোগান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার সকালে উত্তর ২৪ পরগনার পানিহাটি এলাকায় ঘোরানো হল গ্রেফতার হওয়া প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলেকে। তদন্তের স্বার্থে ঘটনাস্থল ও সংলগ্ন বিভিন্ন এলাকা পরিদর্শনের জন্যই তাঁকে নিয়ে যায় পুলিশ। তীর্থঙ্করকে এলাকায় দেখতে পেয়েই স্থানীয়দের একাংশ ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। একই সঙ্গে পলাতক নির্মল ঘোষকেও দ্রুত গ্রেফতারের দাবি উঠে।

দিন কয়েক আগেই তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। তদন্তকারীদের দাবি, একাধিক মামলার সূত্র ধরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই তদন্তের অংশ হিসেবেই শনিবার সকালে পানিহাটির বিভিন্ন এলাকায় তাঁকে নিয়ে গিয়ে ঘটনাক্রম পুনর্গঠন করা হয়। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তীর্থঙ্কর ঘোষ। বিজেপি প্রার্থী তথা অভয়ার মা রত্না দেবনাথের কাছে বড় ব্যবধানে পরাজিত হন তিনি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই নির্মল ঘোষ ও তাঁর ছেলে তীর্থঙ্করের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করে।

আরও পড়ুনঃ নন্দনের বড়পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ! আর্জেন্টিনা-স্পেনের দ্বৈরথ দেখবেন মুখ্যমন্ত্রী

অভিযোগের তালিকায় রয়েছে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগ। পাশাপাশি, এক গাড়িচালক লটারিতে কোটি টাকা জেতার পর সেই অর্থ জোর করে কেড়ে নেওয়ার অভিযোগেও নাম জড়ায় নির্মল ঘোষ ও তীর্থঙ্কর ঘোষের। সেই বহুচর্চিত লটারি মামলায় দীর্ঘদিন ধরেই তাঁদের খুঁজছিল পুলিশ। তবে তীর্থঙ্কর গ্রেফতার হলেও নির্মল ঘোষ এখনও পলাতক রয়েছে । তদন্তকারীরা তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন। পুলিশের দাবি, মামলার তদন্ত এগোতে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা