মর্মান্তিক! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্লাব সদস্যের মৃত্যু, তড়িদাহত ১, ষষ্ঠীতেই বন্ধ পুজো

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দকুমার : দুর্গাপুজোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে নন্দকুমারের এক ক্লাবের সদস্যের। তড়িদাহত হয়েছেন ক্লাব সম্পাদকও। এরজেরেই ষষ্ঠীতে বন্ধ হয়ে গিয়েছে পুজো।

পুজোর শুরু থেকেই পরিকল্পনা অনুযায়ী চলছিল প্রস্তুতি। দর্শনার্থীদের কাছে পুজোমণ্ডপ সাজিয়ে তোলার জন্য কাজ করছিলেন ক্লাব সদস্যরা। বোধনের জন্য চলছিল প্রস্তুতি। কাজ করছিলেন পুজো কমিটির সম্পাদক এবং ক্লাবের তরুণ সদস্য। সেখানেই অ্যালুমিনিয়ামের তাড় পড়েছিল। ১১ হাজার ভোল্টের তাড় সরানোর কাজ করছিলেন। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ক্লাবের এক সদস্য সুখদেব দাস (৩৩)।

পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের পুয়াদায় ১৮ বছর ধরে পুজো করে আসছে ‘পুয়াদা রৌদ্রছায়া ক্লাব’। সেখানেই এই দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পুজোর সম্পাদক দিলীপ সামন্ত (৪৬)। এই দুর্ঘটনার পর ষষ্ঠীর দিনেই বন্ধ করে দেওয়া হয়েছে পুজো। জানা যায়, ১১ হাজার ভোল্টের তার সরানোর জন্য অ্যালুমিনিয়ামের মই বেয়ে ওঠেন। সেই সময়েই তড়িদাহত হয়ে ছিটকে পড়েন তাঁরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে দিলীপ সামন্ত ও সুখদেব দাসকে ব্যবত্তার হাট এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তমলুকের নিমতৌড়িতে একটি নার্সিংহোম নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই সুখদেব দাসকে মৃত বলে ঘোষণা করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দিলীপ সামন্ত।

পুজো শুরু র আগেই এই ধরনের বিপদ হয়ে যাওয়ায় এবছর পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুয়াদা রৌদ্রছায়া ক্লাবের কর্মকর্তারা।

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?