তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, ৯ আগস্ট, ঠিক দুবছর আগে এই দিনেই নির্মম ঘটনা ঘটে গিয়েছিল আর জি করে। চিকিৎসক-তরুণীকে আর জি করের ভিতরে খুন ও ধর্ষণ করা হয়। সেই ঘটনায় উত্তাল হয়েছিল দেশ। সেই নির্মম দিনের কথা মাথায় রেখেই আজ, রবিবার (৯ আগস্ট) রাজ্যজুড়ে তিলোত্তমাকে স্মরণ করছেন সকলে। সেই সংক্রান্ত একটি স্মরণ সভা পানিহাটিতে অনুষ্ঠিত হয়। তাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই মঞ্চ থেকেই কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন জানিয়েছেন, ‘তিলোত্তমার শেষকৃত্য দ্রুত করা হয়েছিল। কেন দ্রুত করা হয়? তার তদন্ত করতে হবে। আমি মঞ্চ থেকে বারাকপুরের সিপি-কে নির্দেশ দিচ্ছি। তিলোত্তমার শেষকৃত্যের সঙ্গে যুক্ত নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। দ্রুত শুরু করুন সেই প্রক্রিয়া।’

ঠিক দুবছর আগে তিলোত্তমার মৃতদেহ বাবা-মায়ের অজান্তেই তড়িঘড়ি পানিহাটির শ্মশানে পুড়িয়ে দেন তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। এমনটাই অভিযোগ ছিল। সেই শেষকৃত্যের বিষয়ে কোনও তদন্ত হয়নি। এবার সেই ঘটনারই তদন্ত করতে পুলিশকে নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী। এদিন পানিহাটিতে তিলোত্তমার স্মৃতিমঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘দু-বছর আগে এই দিনটার কথা আমাদের সকলের মধ্য়ে জাগ্রত হলে বা স্মরণ করলে বিচলিত হই। আমাদের হৃদয়ে ব্যথা হয়। চোখ থেকে জল পড়তে শুরু করে। কোনও সভ্য সমাজে এমন বর্বরোচিত ঘটনা ঘটতে পারে না। একটা সুরক্ষিত জায়গায় সভ্য ভারতবর্ষে কেউ ভাবতে পারিনি এমনও ঘটনা ঘটতে পারে। ৯ আগস্ট, ২০২৪ – তার পরের বছর ৯ আগস্ট, ২০২৫ রাখিপূর্ণিমায় অরাজনৈতিক নবান্ন অভিযান ছিল। সেই সময় আমাদের রত্না দিদির, ডাক্তার বোনের মায়ের মাথায় পুলিশের লাঠি পড়েছিল। এত বড় ফোলা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। কী ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা। ওনাকে ভর্তি করাতে দেয়নি কোনও হাসপাতালে। একটি বেসরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে ফেলে রেখেছিল রত্না দেবী ও তাঁর স্বামীকে। আমি ভুলি না। যা করণীয় কাজ করছি, আগামীদিনেও করব। এর শেষ আমাকে দেখতেই হবে।’

আরও পডুন: নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘রাজ্য় সরকার ঘোষিত ১১টা থেকে ১১টা ০২ মিনিট পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে মৌনতা পালন করেছিলাম। আর দু’চোখ থেকে জল বয়ে যাচ্ছিল। সব বেসরকারি হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র, মেডিক্যাল কলেজে মাথানত করে ২ মিনিট তিলোত্তমা বোনকে স্মরণ করেছিল। মাতৃসমা রত্না দিদিকে বলব, চন্দ্র, সূর্য যতদিন ততদিন বোনের কথা সবাই মনে রাখবে। কেউ ভুলবে না। কেউ কেউ সোশ্য়াল মিডিয়াতেও ডাক্তার বোনের বিদেহী আত্মার শান্তিকামনা করেছেন। আমি পুলিশকে বারবার বলেছি ধর্ষণ বা নারী নির্যাতনের মতো ঘটনায় কোনও গড়িমসি নয়। কারোর ফোনের অপেক্ষায় থাকবেন না। এই ধরনের ঘটনায় রাজনীতি, ধর্ম, সম্প্রদায়ের কথা ভাবব না। স্বজনপ্রীতি দেখাব না, দুর্বলতা প্রকাশ করব না, ব্যক্তি সম্পর্ক থেকে দূরে থাকব। চোখ বন্ধ করে যত কঠোর শাস্তি দেওয়া যায়, তা-ই দেব।’

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল