আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: তিলোত্তমার মৃতদেহ তড়িঘড়ি দাহ সহ দুটি মামলায় জামিন পেলেন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। তবে খড়দহের তোলাবাজির মামলায় ৮ দিনের জেল হেফাজতে যেতে হল তাকে।

আরজি কর-কাণ্ডে চিকিৎসক তিলোত্তমার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার অভিযোগে গ্রেফতার হন পানিহাটির প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। তার বিরুদ্ধে খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিলোত্তমার বাবা শেখর দেবনাথ। সেই দুটি মামলাতেই আজ, শুক্রবার জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়। তার দুটি মামলায় জামিন মঞ্জুর করেছে বারাকপুর আদালত। তবে খড়দহ থানায় দায়ের হওয়া তোলাবাজির মামলায় তাঁকে ৮ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। তিলোত্তমার দেহ শ্মশানে দ্রুত দাহের ঘটনায় পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং সিপিএমের প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছিল পুলিশ। তিলোত্তমার বাবার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয়েছিলেন তারা। তারপর সঞ্জীব মুখোপাধ্যায়কে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছিল। সেই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর আজ, শুক্রবার তাঁকে ফের বারাকপুর আদালতে পেশ করা হয়।

আরও পডুন: আয়ুষ্মান ভারত কার্ডে পরিবারের কারও নাম নেই! কী ভাবে যোগ করবেন ফ্যামিলি মেম্বারের নাম?

এদিন শুনানি শেষে দুটি মামলায় সঞ্জীবের জামিন মঞ্জুর করেন বিচারক। তবে খড়দহ থানায় দায়ের হওয়া অন্য একটি মামলায় তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। খড়দহ থানার মামলা নম্বর ৪৩২/২৬। এই মামলায় BNS-এর 329(3), 126(2), 351(3), 238, 301, 255, 61(2) এবং 3(5) ধারায় মামলা রুজু করা হয়েছিল। এই মামলাতেই সঞ্জীবকে ৮ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ফলে আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবার করা অভিযোগের ভিত্তিতে দুটি মামলায় জামিন পেলেও খড়দহ থানার মামলার কারণে আপাতত জেল হেফাজতেই থাকতে হবে সঞ্জীব মুখোপাধ্যায়কে। খড়দহ থানা থেকে আদালতে পেশ করার প্রথম দিন চোখে আঘাত লেগেছিল তার ইতিমধ্যেই অপারেশন হয়েছে বলেও এদিন জানান সঞ্জীববাবু।

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আয়ুষ্মান ভারত কার্ডে পরিবারের কারও নাম নেই! কী ভাবে যোগ করবেন ফ্যামিলি মেম্বারের নাম?

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল

গৃহবধূকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন চার পাষণ্ডের

নিজের তৈরি ভেজাল মিষ্টি খেতে অস্বীকার দোকানদারের, আস্তাকুঁড়েতে ফেললেন মহকুমা শাসক

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

সেবাশ্রয় সংক্রান্ত মামলায় অভিষেককে গ্রেফতার নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’