আয়ুষ্মান ভারত কার্ডে পরিবারের কারও নাম নেই! কী ভাবে যোগ করবেন ফ্যামিলি মেম্বারের নাম?

Share:

নিজস্ব প্রতিনিধি: আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা নিতে চান? কিন্তু পরিবারের কোনও সদস্যদের নাম তালিকায় নেই? চিন্তার কারণ নেই। হাসপাতাল বা সরকারি দফতরে বারবার ছুটতে হবে না। নির্দিষ্ট নিয়ম মেনে মোবাইল বা ল্যাপটপ থেকেই পরিবারের সদস্যের নাম আয়ুষ্মান ভারত কার্ডে যুক্ত করার আবেদন করা যায়। কীভাবে করবেন, কোন নথিগুলি আগে থেকে প্রস্তুত রাখবেন জেনে নিন সহজ ধাপে।

রাজ্যে ১৬ অগস্ট থেকে আয়ুষ্মান ভারত কার্ডের পরিষেবা শুরু হয়েছে। বিভিন্ন হাসপাতালে আলাদা কাউন্টারও চালু করা হচ্ছে। যোগ্য সুবিধাভোগীদের প্রত্যেকের জন্য আলাদা কার্ড ইস্যু করা হচ্ছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা পেতে পারে।

নাম যোগ করার আগে কোন নথি রাখবেন?

পরিবারের নতুন সদস্যের নাম যুক্ত করার আবেদন করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ নথি হাতের কাছে রাখুন—

সদস্যের আধার কার্ড

রেশন কার্ড, ভোটার কার্ড, জন্ম শংসাপত্র বা বিবাহের শংসাপত্র

পাসপোর্ট সাইজের ছবি

সক্রিয় মোবাইল নম্বর, যাতে OTP পাওয়া যায়

ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে নাম যুক্ত করবেন?

প্রথমে আয়ুষ্মান ভারত প্রকল্পের অফিসিয়াল পোর্টালে (https://abdm.gov.in) গিয়ে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও OTP-এর মাধ্যমে লগ ইন করতে হবে। এরপর ‘Beneficiary Details’ বা সুবিধাভোগীর বিবরণ অংশে পরিবারের সদস্যদের তালিকা দেখতে পাবেন। সেখানে ‘Add Member’ অপশনে ক্লিক করে যে সদস্যের নাম নেই, তাঁর প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। এরপর আধার-সহ পরিচয়পত্র, পরিবারের সঙ্গে সম্পর্কের প্রমাণ এবং প্রয়োজনীয় ছবি আপলোড করতে হবে। সব তথ্য যাচাই করে আবেদন জমা দিন। আবেদন সম্পূর্ণ হলে একটি Reference ID পাওয়া যাবে। সেটি অবশ্যই নোট করে রাখুন। পরবর্তী সময়ে এই নম্বর ব্যবহার করে আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন। 

আয়ুষ্মান অ্যাপ দিয়েও করা যাবে

মোবাইল থেকেই কাজটি করতে চাইলে আয়ুষ্মান অ্যাপ ব্যবহার করা যেতে পারে। অ্যাপটি ইনস্টল করে মোবাইল নম্বর ও OTP দিয়ে লগ ইন করুন। এরপর রাজ্য, PM-JAY প্রকল্প এবং জেলা নির্বাচন করে পরিবারের তালিকায় প্রবেশ করুন। এবার ‘Add Member’ অপশনে গিয়ে নতুন সদস্যের নাম, জন্মতারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক-সহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর আধার OTP ও প্রয়োজনীয় ভেরিফিকেশন সম্পন্ন করে লাইভ ছবি এবং সম্পর্কের প্রমাণপত্র আপলোড করতে হবে। সব তথ্য ঠিকঠাক দেওয়ার পর আবেদন জমা করুন এবং পাওয়া Reference Number ভবিষ্যতের জন্য রেখে দিন। তাই আয়ুষ্মান কার্ডে পরিবারের কোনও সদস্যের নাম এখনও যুক্ত না হয়ে থাকলে, আগে প্রয়োজনীয় নথি প্রস্তুত করুন। তারপর নিয়ম মেনে বাড়ি থেকেই আবেদন করার সুযোগ রয়েছে।

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল

গৃহবধূকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন চার পাষণ্ডের

নিজের তৈরি ভেজাল মিষ্টি খেতে অস্বীকার দোকানদারের, আস্তাকুঁড়েতে ফেললেন মহকুমা শাসক

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

সেবাশ্রয় সংক্রান্ত মামলায় অভিষেককে গ্রেফতার নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

রবিতে ইস্ট-মোহন মহাযুদ্ধ, জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?