লকেটের বিরুদ্ধে মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগ তুলে সরব রচনা

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি: সম্প্রতি হুগলি জেলার পান্ডুয়া তে বোমা ফেটে এক-দশ বছরের কিশোরের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিল আরো দুই কিশোর। বাড়ির সামনে ক্রিকেট খেলতে গিয়ে দুষ্কৃতিদের রাখা বোমা ফেটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ভোটের রাজনীতি করছে বলে অভিযোগ করলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। একটি ভিডিও বার্তায় তিনি বলেন বিজেপির হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী লকেট চট্টোপাধ্যায়(Locket Chattapadhay) এই মর্মান্তিক মৃত্যু নিয়ে তাকে অযথা রাজনৈতিক নিশানা করছেন। মৃত্যু নিয়ে ভোটের রাজনীতি করা হচ্ছে। রচনা বন্দ্যোপাধ্যায়ের(Rachana Bandopadhay) অভিযোগ লকেট চট্টোপাধ্যায় শুধুমাত্র কিছু ভোট পাওয়ার জন্য তাকে ব্যক্তিগত আক্রমণ করে যে ধরনের কথা প্রকাশ্যে বলেছেন এই ধরনের মৃত্যু নিয়ে রাজনীতি করা কি উচিত ?

রচনা বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছেন হুগলি বাসির কাছে। রচনা বন্দ্যোপাধ্যায়ের লকেট চট্টোপাধ্যায় এর বিরুদ্ধে এই অভিযোগ এনে বলেন বিজেপি প্রার্থী ভোট ব্যবসা শুরু করেছেন। রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছেন।নিজের পাঁচ বছরের ব্যর্থতা , অসফলতা এবং মানুষের পাশে না দাঁড়ানোর বিষয়টিকে ঢাকতে তিনি এই মৃত্যু নিয়ে রাজনীতি করছেন। বিজেপি মৃত্যুর নিয়ে সর্বোচ্চ এই রাজনীতি করছেন বলে লকেট চট্টোপাধ্যায়ের হুগলি বাসীর কাছে স্পষ্ট বার্তা এই ধরনের রাজনীতিতে বিশ্বাসী বিজেপির কাছে মাথা নত করবে না তৃণমূল। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে পান্ডুয়াতে ১০ বছরের কিশোরের মৃত্যু এবং একাধিক কিশোরের আহত হওয়ার ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনি সেখানকার ঘটনার বিবরণ দিতে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে কিশোরদের কিভাবে মর্মান্তিক পরিণতি ঘটেছে তা তুলে ধরেন।

কি পরিমাণ বীভৎস পরিস্থিতি তৈরি হয়েছিল বিস্ফোরণের পর সেই ঘটনার বিবরণ দিতে শোনা যায় হুগলির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। এই ঘটনায় বিজেপি প্রার্থী দুষ্কৃতিদের দৌরাত্ম প্রসঙ্গে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস কে কাঠগড়ায় দাঁড় করান। রাজনৈতিক নিশানা থেকে বাদ যাননি হুগলির তৃণমূল প্রার্থী তথা দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগের পাল্টা এবার ভিডিও বার্তার মাধ্যমে হুগলি বাসীর কাছে তুলে ধরলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রচনা বন্দ্যোপাধ্যায়ের সেই বার্তার পাশাপাশি লকেট চট্টোপাধ্যায়ের পান্ডুয়ার ঘটনা প্রসঙ্গে কিছু বক্তব্যকে তুলে ধরা হয়েছে সোশ্যাল মাধ্যমে।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ