নিউটাউনের পর এবার রাজারহাটের রাইগাছিতে পথ দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজারহাট ও ঝাড়গ্রাম: উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাটের রাইগাছিতে পথ দুর্ঘটনা। গুরুতর আহত বাইক চালক। প্রাইভেট গাড়ি ইউটার্ন নিতে গিয়ে বাইকে ধাক্কা লাগে । গাড়িটিকে আটক করেছে রাজারহাট থানার(Rajarhat P.S.) পুলিশ।পুলিশ সূত্রে খবর, বাইক চালিয়ে এক যুবক রাজারহাটের দিক থেকে কালিপার্কের দিকে আসছিলেন ।অন্য দিকে, একটি প্রাইভেট গাড়ি কালিপার্ক – এর দিক থেকে রাজারহাটের দিকে যাওয়ার সময় রাইগাছি(Raigachi) কাটআউট দিয়ে ইউটার্ন নিতে যায়।

সেই সময় ওই গাড়ির সাথে বাইকের ধাক্কা লাগে। ছিটকে পরেন বাইক আরোহী। বাইক চালক ছিটকে গিয়ে ডিভাইডারে গিয়ে পড়লে তার মাথায় আঘাত লাগে। স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে প্রথমে ভি আই পি রোডের(V I P Road) ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে আর জি কর হাসপাতালে ট্রান্সফার করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মোটরসাইকেলটি ও গাড়িটি আটক করা হয়েছে। নিউ টাউনে পরপর দুর্ঘটনার পর রাজারহাটে এই পথ দুর্ঘটনায় চিন্তিত প্রশাসন। পথ দুর্ঘটনা রুখতে আরও কড়া শাসন বলবৎ করছে বিধাননগর পুলিশ কমিশনারেট।

অন্যদিকে,ছেলের হাতে খুন হলেন মা, গ্রেপ্তার ছেলে ।ঝাড়গ্রামে এবার ছেলের হাতে খুন হলেন মা। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের(Jhargram) ডালকাটিতে। ঝাড়গ্রামের ডালকাটিতে ছেলের হাতে খুন হতে হলো মাকে। পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক অশান্তির জেরে ছেলের হাতে খুন হন তার মা। খুনের ঘটনায় অভিযুক্ত ছেলেকে মঙ্গলবার গ্রেফতার করে বুধবার ঝাড়গ্রাম আদালতে পেশ করে ঝাড়গ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছেলের নাম বিশ্বনাথ মল্লিক। পাশাপাশি পুরো ঘটনা তদন্ত নেমেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। জানা গেছে অভিযুক্ত ছেলে মদ্যপান করে তার মাকে শাবল দিয়ে কুপিয়ে খুন করে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ