প্রতিবেশীকে বাবা সাজিয়েই খসড়া তালিকায় উঠল নাম, নির্বাচন কমিশনের ভূমিকায় উঠছে প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: এনিউমারেশন ফর্মে শ্বশুরকে বাবা, প্রতিবেশী বাবা সাজানোর অভিযোগ সামনে এসেছে ভুরিভুরি। নিয়ম অনুযায়ী যারা এই কাজ করেছেন তাঁরা বৈধ ভোটার হবেন না, এটাই স্বাভাবিক। হিসেব মতো খসড়া তালিকাতেও তাঁদের নাম আসার সম্ভাবনা থাকবে না। রাজকুমার দাস নামের এক ব্যক্তিও ছিলেন সেই দলেই। যিনি প্রতিবেশীকে বাবা সাজিয়ে জমা দিয়েছিলেন এনিউমারেশন ফর্ম । কিন্তু মিথ্যা তথ্য  দেওয়ার পরেও তাঁর নাম উঠেছে খসড়া তালিকায়। এই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই এলাকাজুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। বিডিও–র কাছে এই বিষয়ে জানানো হয়েছে অভিযোগ।

ঘটনাটি ঘটেছে হাবরার হাটথুবায়। প্রতিবেশীকে বাবা সাজিয়ে এনিউমারেশন ফর্ম জমা দেওয়ার অভিযোগ ওঠে রাজকুমার দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ভুল তথ্য দেওয়া সত্বেও এসআইআর-এর খসড়া তালিকায় তাঁর নাম উঠলে এলাকার মানুষ প্রশাসনকে বিষয়টি জানায়। অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখার আস্বাস দিয়েছে ব্লক প্রশাসন। অভিযোগ, গণেশ দাস হাটথুবার ২৫৯ নম্বর বুথের বাসিন্দা । তাঁর তিন ছেলে রয়েছে। তাঁর নাম রয়েছে ২০০২ সালের ভোটার তালিকায়। অন্যদিকে রাজকুমার দাস থাকেন তাদের পাশের পাড়ায়। যার বাবা নাম ছিল না ২০০২ সালের ভোটার লিস্টে। অভিযোগ, রাজকুমার প্রতিবেশী গণেশ দাসকে নিজের বাবা সাজিয়ে তাঁর এপিক নম্বর ব্যবহার করেন। সেই তথ্য দিয়েই জমা দেন এনিউমারেশন ফর্ম । রক্তের কোনও সম্পর্ক না থাকা সত্বেও তাঁর নামও খসড়া তালিকা। এই বিষয় সামনে আসতেই গণেশের ছেলে বিশু দাস লিখিত অভিযোগ জানান।

আরও পড়ুন: হিঙ্গলগঞ্জের পর চাঁচলে শুভেন্দুকে জনসভা করার অনুমতি দিল না পুলিশ, হাইকোর্টে যাচ্ছে বিজেপি

নির্বাচন কমিশনের প্রকাশ করা খসড়া তালিকাতে একাধিক ভুল সামনে এসেছে। কোথাও জীবিতকে মৃত আবার কোথাও মৃতকে জীবিত করে দেওয়া হয়েছে। কমিশনের দেওয়া ভুল তথ্যেই আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। বাংলাজুড়ে একাধিক জায়গা থেকেই এই অভিযোগ সামনে এসেছে। ভোটাররা বলছেন এই ভুলের দায় নিতে হবে নির্বাচন কমিশনকে। যদিও এই দায় নিতে নারাজ কমিশন। তথ্য তথ্য সংক্রান্ত ভুলের দায় চাপানো হচ্ছে বিএলও-দের উপর। বেশ কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছে।

রাম মন্দিরের চাঁদাচুরি কাণ্ডে ক্লিনচিট পেলেন চম্পত রাই

তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেল মালিক

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী

ভারতের ভোটব্যবস্থায় মুগ্ধ ট্রাম্প, জ্ঞানেশের ভূয়সী প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের

ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ

ICDS কর্মীদের জন্য বিনামূল্যে সিম, ৩১৯ টাকা পর্যন্ত খরচ দেবে সরকার

বর্ষায় ভ্যাপসা গন্ধ দূর করতে চান? ঘর মোছার জলের সঙ্গে মেশান একটি মাত্র জিনিস 

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো