হিঙ্গলগঞ্জের পর চাঁচলে শুভেন্দুকে জনসভা করার অনুমতি দিল না পুলিশ, হাইকোর্টে যাচ্ছে বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি,চাঁচল: জেলায় রাজ্যের বিরোধী দলনেতাকে পা রাখতে দেবেন না। হুঁশিয়ারি দিয়েছিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি(Abdur Rahim Bakshi)। তারপরেই শুভেন্দু অধিকারীর সভার অনুমতি বাতিল করে দিল জেলা পুলিশ প্রশাসন। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও মিলছে না অনুমতি। সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ প্রকাশ জেলা বিজেপির। সভার অনুমতির জন্য সোমবার হাইকোর্টে যাচ্ছে বিজেপি নেতৃত্ব। নির্দিষ্ট দিনেই সভা হবে। মাঠ পরিদর্শন করে চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের। শনিবার মালদার চাঁচল(Chachal) সদরে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিজেপি। উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংগঠনিক জেলার সহ-সভাপতি রতন দাস, মন্ডল সভাপতি মৃগাঙ্গ দাস, জেলা কমিটির সদস্য প্রশান্ত পাল, বিজেপি নেতা লক্ষণ পান্ডে প্রমুখ।

আগামী ২ তারিখ চাঁচল কলমবাগান ময়দানে জনসভা করতে আসার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। জায়গার মালিকের কাছ থেকে সভাস্থলের আপত্তি নেই শংসাপত্র মিলেছে। তারপরে বিজেপি নেতৃত্ব সভার প্রয়োজনীয় অনুমতির জন্য চাঁচল থানার আইসি(IC Chachal) এবং চাঁচল মহকুমা শাসকের(SDPO) দ্বারস্থ হয় জেলা বিজেপি নেতৃত্ব। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। কেন অনুমতি দেওয়া হচ্ছে না তার নির্দিষ্ট কোনো কারণ বলা হচ্ছে না।এই পরিস্থিতিতে এদিন সাংবাদিক সম্মেলন থেকে পুলিশ প্রশাসন এবং তৃণমূলকে নিশানা করেন জেলার বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ শুভেন্দুকে সবথেকে বেশি ভয় পায় তৃণমূল।

তাই তৃনমূল চক্রান্ত করে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সভা আটকাতে চাইছে।যদিও হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে সেই নির্দিষ্ট দিনে এই সভা হবে বলে চ্যালেঞ্জ করেছে বিজেপি। সাথে এদিন সভাস্থল পরিদর্শন করেন বিজেপি নেতারা। সুসংগত উল্লেখ করা যেতে পারে শুক্রবার উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জে(Hingalganj) রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সংকল্প যাত্রা মিছিল এবং জনসভা ছিল। কিন্তু আদালত মিছিল করার অনুমতি দেওয়ায় জনসভা বাতিল করতে হয় শুভেন্দু অধিকারীকে। তিনি হিঙ্গলগঞ্জের আবার যাবেন বলে হুংকার দিয়ে শুক্রবার সন্ধ্যায় ফিরে যান।

মেরামতির অছিলায় ঢুকে কলেজ ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ, গ্রেফতার বাড়িমালিক

জনপ্রিয়তায় ভাটা ট্রাম্পের! সমর্থন নামল ৩৩ শতাংশে, কেন এই অবনতি?

জমি বিক্রিতে রাজি না হওয়ায় স্ত্রীকে গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভয়াবহ পথ দুর্ঘটনা! শ্রমিকবোঝাই গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৮

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের হামলায় হত দুই পড়ুয়া, ঘটনাস্থলে পুলিশ

সকালের কফি খেয়ে বুক ধড়ফড় করছে? ৬ লক্ষণ দেখলে সতর্ক হোন

জঙ্গলে বাঘিনির হামলা থেকে রাখালকে বাঁচাল মহিষের পাল, প্রভুভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

রাম মন্দিরের চাঁদাচুরি কাণ্ডে ক্লিনচিট পেলেন চম্পত রাই

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেল মালিক

ভারতের ভোটব্যবস্থায় মুগ্ধ ট্রাম্প, জ্ঞানেশের ভূয়সী প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের

ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ