আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

We Want Justice শ্লোগান তোলা মিছিল থেকে অভিষেক কন্যাকে ধর্ষণের হুমকি

Courtesy - Twitter

নিজস্ব প্রতিনিধি: দাবি ছিল বিচারের, এখন চাইছে চেয়ার। মানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বাংলার মানুষ যাদের প্রতিটি নির্বাচনের চূড়ান্ত ভাবে প্রত্যাখান করে চলেছে সেই বাম-বিজেপি(Left-BJP) এখন রাস্তায় নেমে নিত্যদিন মিছিল করে আর জি কাণ্ডে(R G Kar Incident) আওয়াজ তুলছে, We Want Justice। আর সেই সব মিছিল থেকেই অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) পাশাপাশি তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Banerjee)। এটাই নাকি প্রতিবাদ, এটাই নাকি আন্দোলন। সেই আন্দোলনের মিছিল থেকেই এবার অভিষেক কন্যাকে ধর্ষণের হুমকি(Rape Threat to Abhishek’s Daughter) দেওয়া হল। আর সেই হুমকির ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই ভিডিও দেখেই স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করল রাজ্যের শিশু সুরক্ষা কমিশন বা West Bengal Commission for Protection of Child Rights। তাঁরা এই ঘটনায় POCSO ধারায় অভিযোগ দায়ের করেছেন। 

আরও পড়ুন, নবান্ন অভিযানে অশান্তি ঠেকাতে হাওড়া-কলকাতায় কড়া নিরাপত্তার বেষ্টনী

সোশ্যাল মিডিয়ায়া ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, আর জি কর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে We Want Justice শ্লোগান তোলা মিছিল থেকে সংবাদমাধ্যমের উপস্থিতিতে হুমকি দেওয়া হচ্ছে যে, অভিষেক কন্যাকে যে ধর্ষণ করতে পারবে তাকে ১০ কোটি টাকা দেওয়া হবে। এই ঘটনায় রাজ্যের শিশুসুরক্ষা কমিশনের তরফে জানানো হয়েছে, একজন দুষ্কৃতির এমন নোংরা অভিপ্রায় এবং জনসমক্ষে একটি নাবালিকা মেয়েকে লক্ষ্য করে যে চূড়ান্ত হিংস্র ও অশালীন মন্তব্য ধেয়ে এসেছে তা ওই নাবালিকার সম্মাণ ক্ষুণ্ণ করার পাশাপাশি তাঁর নিরাপত্তাকেও ধাক্কা দিয়েছে। সেই কারণের পুলিশকে বলা হয়েছে, POCSO বা Protection of Children from Sexual Offences Act, The Juvenile Justice Act এবং UN Convention on Rights of a Child মোতাবেক অভিযুক্তের বিরুদ্ধে কড়া মামলা দায়ের করতে। সেই সঙ্গে অবিলম্বে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে তাকে আদালতের কাঠগড়ায় তুলতে। রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের তরফে বলা হয়েছে, যখন গোটা রাজ্য একটি ধর্ষণ খুনের ঘটনাকে ঘিরে শোকের আবহে রয়েছে তখন আরও একটি ধর্ষণের জন্য কাউকে উৎসাহ দেওয়া কার্যত সরাসরি আইন লঙ্ঘণের সমান। এই ধরনের ঘটনায় কড়া পদক্ষেপ না করলে সামগ্রিক ভাবে সমাজে ভুল বার্তা যাবে।

আরও পড়ুন, বদলি হতে পারেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যে মিছিলটি থেকে এই মারাত্মক হুমকি দেওয়া হয়েছে তা আইএসফের কিছু সমর্থকেরা বার করেছিলেন। তবে সেই মিছিল ভাঙড়ে হয়েছিল না অন্য কোথাও তা এখনও সামনে আসেনি। রাজ্যের শিশু সুরক্ষা কমিশন পুলিশকে ২ দিনের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করার কথা বলেছে। তাঁদের দাবি, এই ধরনের হুমকি শুধু একজন নাবালিকার নিরাপত্তাই বিঘ্নিত করে তাই নয়, গোটা রাজ্যের নাবালিকাদের নিরাপত্তা বিঘ্নিত করছে। উল্লেখ্য, অভিষেক কন্যার বয়স এখন মাত্র ১৩ বছর। রাজনীতির আঙিনায় তাঁর এখনও পা পড়েনি। যদিও তৃণমূল সুপ্রিমোর সঙ্গে তাঁকে একাধিকবার দেখা গিয়েছে। তবুও যে অমানবিক ভাবে এই হুমকি দেওয়া হয়েছে তা দেখে আমজনতা শুধু আতঙ্কিত তাই নয়, তাঁরা রীতিমত চিন্তিত যে আন্দোলনের নামে, যেভাবে তা রাজনৈতিক রোষ প্রকাশের আসরে পরিণত হচ্ছে তার জেরে আদৌ আর জি কর কাণ্ডের সুবিচার মিলবে কিনা তা নিয়ে। তৃণমূলের তরফে ডেরেক ও ব্রায়েনও এই ঘটনায় ট্যুইট করে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আপনারা আমাদের সঙ্গে রাজনৈতিক ভাবে লড়াই করুন। এটা আপনারা আগেও করেছেন। কিন্তু এবার তো সব সীমা ছাড়িয়ে গেলেন। বাচ্চাদের হুমকি দেওয়া বন্ধ করুন। আমাদের জাতীয় সাধারণ সম্পাদকের মেয়ের প্রতি নর্দমা স্তরের হুমকির নিন্দা করার জন্য যথেষ্ট শব্দ নেই। এখনই এটি বন্ধ করুন।’

Published by:

Share Link:

More Releted News:

পুলিশ আবাসনে বিনাঅনুমতিতে ভোটপ্রচার শুভেন্দুর, কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় নির্বাচনে বিজেপি হারলে নরেন্দ্র মোদিজি কি ইস্তফা দেবেন, প্রশ্ন কেজরিওয়ালের

‘বিজেপির মতো ভেদাভেদের রাজনীতি করি না’, সুর চড়ালেন মমতা

কাঁটাতারের যন্ত্রণায় জর্জরিত ‘চর মেঘনা’, ভোট আসতেই জবাব চাইছে গ্রামবাসীরা

‘দ্বিতীয় দফাতেও ১০০- র বেশি আসনে জিতব’, আত্মপ্রত্যয়ী মমতা

‘ভোটারদের ভয় দেখালে দ্রুত ব্যবস্থা নিতে হবে,’ সমন্বয় বৈঠকে কড়া বার্তা কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ