দিলীপ মন্তব্যের জের? বিজেপি- সঙ্ঘের বৈঠকে ডাক পেলেন না শুভেন্দু

প্রশ্ন, এ কি তবে দিলীপ ঘোষকে (DILIP GHOSH) আক্রমণ করে মন্তব্যের জের?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি নেতৃত্ব এবং আরএসএস সমন্বয় বৈঠক হবে আগামী বৃহস্পতিবার। সঙ্ঘের (RSS) রাজ্য দফতর কেশব-ভবন। বৃহস্পতিবার সেখানেই হবে এই বৈঠক। বিশেষ সূত্রে খবর, এই বৈঠকে উপস্থিত থাকবেন সঙ্ঘের কেন্দ্রীয় নেতা অরুণ কুমার। অতি গুরুত্বপূর্ণ এই বৈঠকে রাজ্যের প্রথম সারির বিজেপি নেতারা ডাক পেলেও আমন্ত্রণ জানানো হয়নি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (SUVENDU ADHIKARY)। প্রশ্ন, এ কি তবে দিলীপ ঘোষকে (DILIP GHOSH) আক্রমণ করে মন্তব্যের জের?

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের পরে রাজ্যে সঙ্ঘের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে এই ধরণের বৈঠক হচ্ছে এই প্রথম। আর তা উপলক্ষ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, বঙ্গ বিজেপি’র সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত আমন্ত্রণ পাননি শুভেন্দু, সূত্রের খবর এমনটাই। এই ধরণের সমন্বয় বৈঠকে সাধারণত ডাকা হয় সঙ্ঘের প্রধান শাখাগুলির রাজ্য নেতৃত্ব এবং রাজ্য বিজেপি’র গুরুত্বপূর্ণ নেতাদের।

আরও পড়ুন: ফাঁকা সভায় শূন্য আওয়াজ! ১২ ডিসেম্বর নিয়ে আবারও সাফাই শুভেন্দুর 

গতকাল শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র হাজরায় গিয়ে সভা করার সময় নাম না করে আক্রমণ করেছিলেন দিলীপ ঘোষকে। বলেছিলেন, ‘আমি বিরোধী দলনেতা। গিমিকে বিশ্বাস করি না… মর্নিং ওয়াক করতে গিয়ে মিডিয়াকে বাইট দিই না’। উল্লেখ্য, প্রাতঃভ্রমণে গিয়ে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। নাম না নিলেও সে কথা বেশ বোঝা গিয়েছিল। শুভেন্দু’র এই তির্যক আক্রমণ ভালো ভাবে নেয়নি সঙ্ঘ পরিবার। এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। তাই কি এখনও আমন্ত্রণ পাননি শিশির পুত্র? এখন দেখার পরে এই বৈঠকে তিনি আদৌ ডাক পান কি না। অবশ্য আজ শুভেন্দুর নাম না করে দিলীপ ঘোষ পাল্টা বলেছেন, ‘সকালে উঠে মর্নিং ওয়াক করতে দম লাগে’।  

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি