বিধানসভা নির্বাচনের আগে এক পার্টিতে খোশমেজাজে শতরুপ-দেবাংশু-রুদ্রনীল, নতুন সমীকরণের ইঙ্গিত?

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার এক অভিজাত এলাকার পার্টি! ঘড়িতে তখন রাত সাড়ে ন’টা। আলো ঝলমলে পরিবেশে অতিথিদের আনাগোনা, আড্ডা আর ক্যামেরার ঝলকানিতে জমজমাট অনুষ্ঠান। সেই পার্টিতেই হাজির হন শতরূপ ঘোষ। বিধানসভা নির্বাচনের আবহে তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে আলাদা করে কিছু বলার নেই। লাল শিবিরে পরিচিত মুখ তিনি। পার্টিতে উপস্থিত বিভিন্ন অতিথির সঙ্গে হাসিমুখে গল্পে মেতে ওঠেন শতরূপ।

রাত একটু বাড়তেই আরও এক চেনা মুখ দেবাংশু ভট্টাচার্য। সবুজ শিবিরের এই নেতার সঙ্গে শতরূপের রাজনৈতিক মতপার্থক্য নতুন নয়। বহুবার প্রকাশ্যে তাঁদের সংঘাত নজর কেড়েছে। অথচ এদিনের দৃশ্য ছিল একেবারেই অন্যরকম। পার্টির হোস্টের সঙ্গে কথা বলতে বলতে দেখা গেল, শতরূপ আর দেবাংশু প্রায় পাশাপাশি দাঁড়িয়ে। দু’জনের মুখেই ছিল হাসি। তবে এই হাসির কারণ এক অপর নন, ছিলেন সুদীপা চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: সিপিএমের ভোটব্যাঙ্ক পেতেই হবে, জেলা নেতৃত্বকে ফরমান দিল বিজেপির বঙ্গ–ব্রিগেড

আসলে এই দিনটি ছিল প্রযোজক পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের জন্মদিন। বাংলা চলচ্চিত্র জগতে তাঁর ৩৯ বছরের যাত্রা পূর্ণ হওয়াকে ঘিরেই ছিল এই সেলিব্রেশন। সেই সঙ্গে অগ্নিদেব পরিচালিত নতুন ছবি ‘চোর’ এর পোস্টার লঞ্চও হয়। ছবির সঙ্গে যুক্ত সুদীপা চট্টোপাধ্যায়ের আমন্ত্রণেই রাজনৈতিক ভিন্ন শিবিরের মানুষজন একই ছাদের তলায় হাজির হন। সুদীপা শতরূপ ও দেবাংশুকে নিজের ভাইয়ের মতোই স্নেহ করেন। তাই তাঁকে ঘিরেই হাসিমুখে ছবি তুলতে দেখা যায় দু’জনকে।

চমক এখানেই শেষ নয়। রাত আরও বাড়তেই হাতে ফুল নিয়ে হাজির হন গেরুয়া শিবিরের মুখ রুদ্রনীল ঘোষ। রাজনৈতিক মতভেদ সত্ত্বেও, বাংলা ছবির নানা অনুষ্ঠানে শতরূপ ও রুদ্রনীলের সৌজন্য বিনিময় নতুন কিছু নয়। এদিনও তার ব্যতিক্রম হয়নি। বিধানসভা নির্বাচনের বছরে এক পার্টিতে শতরূপ, দেবাংশু ও রুদ্রনীলের উপস্থিতি ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয় জোর চর্চা। রাজনীতির মঞ্চে সংঘাত থাকলেও, সামাজিক ও সাংস্কৃতিক পরিসরে এই সৌহার্দ্যের ছবি নজর কেড়েছে সকলের। 

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?