🎉 Happy Birthday Ei Muhurte 🎉
এই মুহূর্তে

স্কুলের মিড ডে মিলে এলাহি আয়োজন, খুশিতে ভাসল খুদেরা

নিজস্ব প্রতিনিধি, আউশগ্রাম: স্কুলের মিড ডে মিল নাকি অনুষ্ঠান বাড়ির ভোজ দেখলে বোঝা মুশকিল। খাবারের মেনুতে নজর দিলে অনুষ্ঠানের ভোজবাড়ি বলেই মনে হবে। প্রতিদিনের ভাত-ডালের থেকে ছুটি, দুপুরের খাবারে এলাহি ব্যবস্থা থাকলে মন্দ কী! হ্যাঁ, সপ্তাহের শুরুতে পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের ছোড়া কলোনির স্কুলের চেহারাটা ঠিক এমনই। সপ্তাহের প্রথমে বাহারি খাবার দেখে আনন্দে লাফিয়ে উঠল পড়ুয়ারা। যেন অনুষ্ঠান বাড়ির ভূরিভোজ। তবে শুধু পাতে মাংস- ভাতই নয়, সোমবার পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয়েছে খাতা, পেন-সহ নানা সামগ্রী। রাজ্যের প্রতিটি স্কুলে মিড ডে মিল আবশ্যক। এক রকমভাবে এই প্রকল্প স্টুডেন্টদের স্কুলে টেনে আনে। পড়াশোনায় আগ্রহ বাড়ায়। কারণ পশ্চিমবঙ্গের এমন অনেক জায়গায় এখনও শিক্ষার্থীরা পেট ভরে দু মুঠো খাবার পায়না।

সেক্ষেত্রে স্কুলের মিড ডে মিল তাঁদের কাছে অনেকটা আকর্ষণীয়। আউশগ্রাম বিধানসভা এলাকা মুলত জঙ্গলে ঘেরা। সেই গ্রামীণ এলাকাতেই রয়েছে একটি ছোট শিশু কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষাকেন্দ্র। এই দুটি স্কুলে পড়ুয়াদের সংখ্যা ২১০ জন। সোমবার সবার দুপুরের খাবারের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন গ্রামেরই ছেলে বিকাশ ভক্ত। তাই মিড ডে মিল নয়, বিকাশের কারণেই পড়ুয়ারা গতকাল বাহারি খাবার খেয়েছে। তাঁদের দুপুরের পাতে পরিবেশন করা হয়েছে ভাত, মাংস, চাটনি, দই, মিষ্টি ও আইসক্রিম। তাঁদের পাশে বসে পড়েন খেয়েছেন বিকাশও। সুতরাং একঘেঁয়ে মিড-ডে মিলের খাবারের বাইরে এমন এলাহি আয়োজন দেখে খুশিতে আত্মহারা হয়ে উঠেছে পড়ুয়ারা। আর এমন খাবার পেয়েই পড়ুয়ারা জানায়, স্কুলে এমন খাবার আগে কখনও খায়নি তারা। শিক্ষকরাও পড়ুয়াদের এই উচ্ছ্বাস দেখে আপ্লুত।

এদিকে জানা গিয়েছে, সমাজসেবামূলক নানা কাজে দীর্ঘদিন ধরেই যুক্ত বিকাশ। এলাকার মানুষের পাশে প্রায়শই দাঁড়ান তিনি। দীর্ঘদিন ধরেই ইচ্ছে ছিল, স্কুলের বাচ্চাদের সঙ্গে তিনি একসঙ্গে খাবেন। তাই এলাকার দুই স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলেন তিনি। সেই সুযোগ চলে আসে তাঁর কাছে। তাঁর কাছে বাচ্চাদের মুখের হাসি দেখাই মূল উদ্দেশ্য। আর এই আয়োজনে যাতে কোনও কমতি না থাকে, সেই কারণে সকাল থেকেই নিজে দাঁড়িয়ে থেকে রান্নাবান্নার তদারকি করেছেন তিনি। সঙ্গে পড়ুয়াদের হাতে তুলে দিয়েছেন খাতা, পেন-সহ বিভিন্ন সামগ্রী।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চাকরি দিচ্ছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ, মাইনে ৪০ হাজার! জেনে নিন বিস্তারিত তথ্য

নেপাল থেকে দিল্লি পাচারের আগে বাগডোগরা বিমানবন্দর থেকে উদ্ধার বিপুল পরিমান হীরা

ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়!

ফের পাতালপথে মেট্রো বিভ্রাট, অফিস ফেরত যাত্রীদের হয়রানি চরমে

২ মার্চেই ভোট ঘোষণা? বাংলায় জোর গুঞ্জন তিন দফা ভোট নিয়ে

৩০ টাকার জন্য ঝগড়া, স্ত্রীকে গলা টিপে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ