‘দরকার হলে জেলে পাঠান, টাকা ফেরত চাইবেন না’, কান্নায় ভেঙে পড়লেন অযোগ্য চাকরিহারা

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলের চাকরি গিয়েছে আগেই! এবার কড়া নির্দেশ, ফেরত দিতে হবে এতদিনের বেতনও। সেই খবর শুনে কার্যত ভেঙে পড়েছেন চাকরিহারা এক গ্রুপ ডি কর্মী। তাঁর আর্তি, ‘টাকা ফেরত দিতে বলবেন না, দরকার হলে জেলে পাঠিয়ে দিন।’

২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে ‘দাগি’ তালিকায় নাম ওঠে বহু কর্মীর। তাঁদের মধ্যেই একজন দিব্যেন্দু চাকি। ২০১৮ সালে শিলিগুড়ির নেতাজি হাইস্কুলে গ্রুপ ডি পদে যোগ দেন তিনি। পরে আদালতের নির্দেশে চাকরি হারান। যদিও দিব্যেন্দুর দাবি, তিনি কোনও দুর্নীতি করে বা ঘুষ দিয়ে চাকরি পাননি। তাঁর কথায়, ‘আমি সাদা খাতা জমা দেইনি। আমার ওএমআর শিট এখনও আমার কাছে আছে। কেন আমাকে অযোগ্য বলা হচ্ছে জানি না।’

আরও পড়ুন: ধর্মীয় জায়গায় লাউডস্পিকার বাজানো নিয়ে নতুন নির্দেশিকা কলকাতা পুলিশ কমিশনারের

এখন তাঁর সবচেয়ে বড় উদ্বেগ টাকা ফেরত দেওয়ার নির্দেশ। হিসেব অনুযায়ী, চাকরিহারাদের অনেককেই ২৫ লক্ষ টাকা পর্যন্ত টাকা পরিশোধ করতে হবে। দিব্যেন্দুর কথায়, ‘আমি এখন একটি বেসরকারি সংস্থায় সামান্য বেতনে কাজ করি। সংসার চালাতেই কষ্ট হচ্ছে। এত টাকা কোথা থেকে দেব? বরং জেলে নিয়ে যান, জেলের ভাত খাব।’ তিনি আরও প্রশ্ন তুলেছেন, ‘যারা দুর্নীতি করেছে, তাদের অনেকেই শাস্তি পায়নি। অথচ আমাদেরই সব দায় নিতে হচ্ছে।’ শিক্ষা দফতর ইতিমধ্যে জেলাশাসকদের কাছে রিপোর্ট চেয়েছে। দ্রুত বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ফলে কয়েকশো গ্রুপ ডি কর্মী এবং বহু শিক্ষক এখন গভীর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষা দফতরের

জুন মাস থেকেই রেশনে আটার বদলে পাবেন গম, ঘোষণা খাদ্যমন্ত্রীর

ভিন রাজ্যে আলু রপ্তানিতে রইল না কোনও বাধা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ম্যানজারের বাড়িতে গুলির পর দিলজিৎকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

কানের লাল গালিচায় কঙ্কালসার ডেমি মুরকে দেখে হতবাক নেটমহল

ভাইঝির বিয়ের অনুষ্ঠানের জন্য চেয়েছিলেন গ্যাস সিলিন্ডার, সোজা ঠাঁই শ্রীঘরে

সমালোচনার ঝড় উঠতেই ব্যক্তিগত গণ‍ৎকারকে পদ থেকে সরিয়ে দিলেন বিজয়

‘বিল্ডিং প্ল্যান না থাকলে বিদ্যুৎ সংযোগ বন্ধ,’ তিলজলায় অগ্নিকাণ্ডের পর নির্দেশ শুভেন্দুর

বিধবা-বার্ধক্যদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

কনভয়ে থাকা গাড়ির সংখ্যা কমাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন জানেন?

‘দরকার হলে জেলে পাঠান, টাকা ফেরত চাইবেন না’, কান্নায় ভেঙে পড়লেন অযোগ্য চাকরিহারা

বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে মধ্যাহ্নভোজের মেনুতে মাছ-ভাত, উদ্যোক্তা প্রোটেম স্পিকার

বকেয়া বেতনের দাবিতে বাঁশবেড়িয়া পুরসভা চত্বরে বিক্ষোভ সাফাই কর্মীদের