ধর্মীয় জায়গায় লাউডস্পিকার বাজানো নিয়ে নতুন নির্দেশিকা কলকাতা পুলিশ কমিশনারের

Share:

নিজস্ব প্রতিনিধি: আইন সবার উপরে, আর দায়িত্ব পালনে কোনো আপস নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই পুলিশ ও আমলাদের নির্ভয়ে এবং দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দিয়েছিলেন। এবার অজয় কুমার নন্দা শহরের সব জয়েন্ট সিপি, ডিসি এবং ওসিদের নিয়ে বৈঠকে আরও কড়া নির্দেশ দিলেন।

পুলিশ কমিশনার জানিয়েছেন, ভোট পরবর্তী হিংসা কোনওভাবেই ছড়াতে দেওয়া যাবে না। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এফআইআর নথিভুক্ত করতে হবে, অজথা দেরি করা চলবে না। আগামী কয়েক দিনের মধ্যে শহরের বিভিন্ন এলাকা থেকে বেআইনি অস্ত্র, বোমা ও বিস্ফোরক উদ্ধার করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি অস্ত্র পাচার রোধে নজরদারি বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। মহিলা ও শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: ‘বিজেপির হাত ধরে রাজ্যে শান্তি ফিরুক,’ বিধানসভায় দাঁড়িয়ে বললেন হুমায়ুন

সরকারি নিয়ম মেনে লাউডস্পিকার ব্যবহারের বিষয়েও কড়া নজরদারি থাকবে। ধর্মীয় অনুষ্ঠান হলেও নির্ধারিত বিধি মেনে চলতে হবে। শহরের কোথাও হেলমেট ছাড়া মোটরবাইক চালানো রুখতে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিদিনের অভিযান, অস্ত্র উদ্ধার এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে, সপ্তাহে একবার শীর্ষস্তরেও সেই রিপোর্ট পর্যালোচনা করা হবে। বস্তুত সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠক হয়েছিল। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশাসনের উদ্দেশ্যে বলেছিলেন,” সরকারের কাজ সরকারের মতো করুন। সকলে যেভাবে সরকারি কাজ করে, সেইভাবেই সরকারি কাজকে মান্যতা দিতে হবে।”  মুখ্যসচিব মনোজ আগরওয়াল ও একই বার্তা দিয়ে কর্মকর্তাদের দায়িত্ব পালনে দৃঢ় থাকার আহ্বান জানান।

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক ধৃত দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে