ভ্রূণ ছিঁড়ে খাচ্ছে কুকুর! চন্দ্রকোণা নার্সিংহোমের সামনে শিউরে ওঠার মতো ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নার্সিংহোমের সামনে এক নির্মীয়মাণ বাড়ির পাশে পড়ে রয়েছে একটি নিষ্প্রাণ ভ্রূণ। আর সেই ভ্রূণ নিয়েই টানাটানি করছে কুকুরের দল। বুধবার সকালে এমনই ভয়াবহ দৃশ্য ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডের সাতবাঁকুড়া এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের একাংশের অভিযোগের তির এলাকার একটি নার্সিংহোমের দিকে। তাঁদের দাবি, বেআইনিভাবে গর্ভপাত করিয়ে ওই ভ্রূণ ফেলে দেওয়া হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। ঘটনার তদন্তে নেমে নার্সিংহোমের মালিক-সহ একাধিক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে এলাকার কয়েকজন বাসিন্দার নজরে আসে, নার্সিংহোমের পাশের একটি নির্মীয়মাণ বাড়ির সামনে কুকুরের দল কিছু একটা নিয়ে টানাটানি করছে। সন্দেহ হওয়ায় তাঁরা কাছে গিয়ে দেখেন, কুকুরগুলির টানাটানির বস্তুটি আসলে একটি মৃত ভ্রূণ। এই দৃশ্য দেখেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়ে এরপরই ভ্রূণটি কোথা থেকে এল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, পাশের নার্সিংহোম থেকেই ওই ভ্রূণ ফেলে দেওয়া হয়েছে। বেআইনিভাবে গর্ভপাতের অভিযোগও তোলেন তাঁরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এলাকা পরিদর্শনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তদন্তকারী আধিকারিকরা। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নার্সিংহোমের পরিকাঠামোও খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করা হয় নার্সিংহোমের মালিক-সহ অন্যান্য আধিকারিকদের। তবে স্থানীয়দের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

উল্লেখ্য, নাবালিকাদের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা নিয়ে বর্তমানে যথেষ্ট সতর্ক রাজ্য পুলিশ-প্রশাসন। এই ঘটনার সঙ্গে সেই ধরনের কোনও ঘটনার যোগ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে উদ্ধার হওয়া ভ্রূণের পরিচয় কিংবা সেটি কোথা থেকে এল, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা। 

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভয়ঙ্কর! আদালত চত্বরেই ধারালো অস্ত্র দিয়ে কাটা হল হাত, তারপর…

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

শাড়ি পরে সাইকেল চালালেন, দৌড়লেনও! দুবাইয়ে নজর কাড়লেন ভারতীয় নারী, ভাইরাল ভিডিও

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ