দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির ভ্রুকুটি, কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি : আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো শুক্রবার রাত থেকেই শুরু হয়েছে দুর্যোগ। সকাল থেকে প্রবল গরম থাকলেও রাত সাড়ে ১১টা থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। সঙ্গী ছিল দমকা হাওয়া। কানফাটা বজ্রপাতে তটস্থ শহরবাসী। কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির জেরে এক ধাক্কায় তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে। দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টি হয়েছে। শনিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভবনা রয়েছে।

শুক্রবারের মতো শনিবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় শক্তিশালী বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে বলে জানা গিয়েছে। যার ফলে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে কমলা সর্তকতা জারি করা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও লাগোয়া বাংলাদেশের ওপর একটি ঘুর্নাবর্ত রয়েছে। তার উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর পশ্চিম বিহার থেকে মনিপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে। তারপর এই শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার কলকাতার পাশাপাশি দুই চব্বিশ পরগনা, হাওড়া, নদিয়া ও হুগলি জেলায় জোরালো ঝড় বৃষ্টি হতে পারে। এই জেলাগুলোতে কমলা সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।  ঝড়ের সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। এই দুর্যোগের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রবিবারের মধ্যে শহরে একাধিক স্পেলে কমবেশি বৃষ্টি হতে পারে। কলকাতায় কালবৈশাখীও হতে পারে।

 

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

চুক্তিপত্র পাঠানো হয়েছে, ইস্টবেঙ্গলের নতুন কোচের আসনে মোহনবাগানের প্রাক্তন হাবাস!

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র