এই মুহূর্তে

ভদ্রেশ্বরে মিরাট কাণ্ডের ছায়া! নীল ড্রাম থেকে উদ্ধার দেহ, ব্যাপক চাঞ্চল্য এলাকাজুড়ে

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের নীল ড্রামের ঘটনার কথা কারও অজানা নয়। প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করে নীল ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সিল করে দিয়েছিল মুস্কান নামের এক তরুণী। সেই নীল ড্রাম কান্ডের ছায়া এবার দেখা গেল হুগলির ভদ্রেশ্বরে। স্থানীয় বাসিন্দারা বুধবার সকালে দিল্লি রোডের ধারের জমিতে একটি বস্তা পড়ে থাকতে দেখেন। তার মধ্যেই ছিল নীল একটি ড্রাম। তা দেখেই সন্দেহ হওয়াতে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে বস্তা খুলতেই সকলের চক্ষু চড়কগাছে ওঠে। 

ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বর থানার শ্বেতপুর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের গলায় স্পষ্ট ছিল কাটা দাগ এবং তাঁর শরীরের একাংশ ঝলসানো ছিল। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিক এবং ভদ্রেশ্বর থানার পুলিশ। বস্তা পাওয়ার পর বাঁধন খুলতেই বেড়িয়ে আসে একটি নীল ড্রাম। তার মধ্যে থেকেই উচ্ছার হয় এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।

আরও পড়ুন: স্বামীর বন্ধুর সঙ্গে অবৈধ সম্পর্ক স্ত্রীর, এক সঙ্গে নৈশভোজ শেষে যা ঘটল…

পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে এল দেহ, কে খুন করে দেহ ড্রামে ভরে জমিতে ফেলে দিয়ে গিয়েছে সবটা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অনুমান করা হচ্ছে যে ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে তার আনুমানিক বয়স হবে ৪০ বছর।  তবে এখনও মৃতের পরিচয় জানা যায়নি। পুলিশের সন্দেহ করছে ওই যুবককে অন্য কোথাও খুন করে ড্রামে ভরে দেহ ভদ্রশ্বরে ফেলে দিয়ে যাওয়া হয়েছে । কার এর সঙ্গে যুক্ত তা খুঁজে বের করতে তদন্ত চলছে।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ট্রাইবুনালের জন্যে গিয়ে সারাদিন কাটিয়ে বিফল হয়ে ফিরে যাচ্ছেন অসংখ্য মানুষ

SIR তালিকায় পরিবারের সকলের নাম বিচারাধীন, আতঙ্কে ব্রেন স্টোকে আক্রান্ত মহিলা

হরিশচন্দ্রপুরে প্রচারে বেরিয়ে বাড়ি তৈরীর রাজমিস্ত্রির জোগানদার হলেন বিজেপি প্রার্থী

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ, পানিহাটিতে প্রার্থী আরজি করের খুন হওয়া চিকি‍ৎসকের মা

পুরুলিয়ার কোটশিলায় মূর্তি ভাঙচুর ঘিরে রাজনৈতিক তরজা, গ্রেফতার চার

বসিরহাটে একাধিক গ্রামে সকল ভোটারদের নাম ডিলিট সাপ্লিমেন্টারি তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ