STF-এর হাতে গ্রেফতার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল

Share:

নিজস্ব প্রতিনিধি: টাকিতে জমি দখল, ভয় দেখানো এবং ভোট পরবর্তী অশান্তি ছড়ানোর অভিযোগে দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রে ছিলেন শাহানুর মণ্ডল। একাধিক অভিযোগের ভিত্তিতে আজ অর্থাৎ বুধবার (১৭ জুন) সকালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স (STF)। গ্রেফতারের পর তাকে হাসনাবাদ থানায় নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার টাকি এলাকার বাসিন্দা শাহানুর মণ্ডল। সূত্রের খবর, সাকচুড়া বাজার সংলগ্ন টাকি রোডের ধারে, বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শাহানুর মণ্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক গুরুতর অভিযোগ জমা পড়েছিল। অভিযোগ, টাকি এলাকায় বেআইনিভাবে জোরপূর্বক জমি দখল, স্থানীয় বাসিন্দাদের ভয় দেখানোর মতো কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন। টাকির একাধিক ঐতিহ্যবাহী জমিদার পরিবারের পক্ষ থেকেও তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল।
এছাড়াও, ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২২ সালের পৌরসভা নির্বাচনের পর এলাকায় হিংসা, সন্ত্রাস ও আতঙ্কের পরিবেশ তৈরির অভিযোগও তার বিরুদ্ধে ওঠে। সেই সংক্রান্ত একাধিক লিখিত অভিযোগ তদন্তকারীদের হাতে পৌঁছায়। তদন্তের ভিত্তিতে বুধবার সকালে বিশেষ অভিযান চালিয়ে শাহানুর মণ্ডলকে গ্রেফতার করে STF। বর্তমানে তাকে হাসনাবাদ থানায় রাখা হয়েছে। তদন্তকারীরা তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। গ্রেফতারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে অভিযোগগুলির সত্যতা যাচাই করার চেষ্টা চলছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, জমি দখল ও ভয় দেখানোর ঘটনাগুলির সঙ্গে আর কারও যোগসূত্র রয়েছে কি না। প্রয়োজনে এই মামলায় আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে সূত্রের খবর। শাহানুর মণ্ডলকে আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে তদন্তকারী সংস্থা। তাঁর গ্রেফতারিকে কেন্দ্র করে টাকি ও সংলগ্ন এলাকায় রাজনৈতিক মহলেও ব্যাপক চর্চা শুরু হয়েছে।

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড