রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ফের এসআইআরের দাবি জানালেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। আজ, শনিবার মহাসপ্তমীর পুণ্যলগ্নে কসবার রাজডাঙা নবোদয় সঙ্ঘের পুজো দেখতে গিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সভাপতি বলেন, ‘রাজ্যে প্রয়োজনে আরও একবার এসআইআর করা হোক। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। বিজেপির জেতা-হারা কোনওটাই সম্পর্কিত নয়। এসআইআরের ভূমিকা রয়েছে আলাদা।’ দেশজুড়ে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে যখন বিরাট গণ্ডগোল ও অশান্তি চলছে। এসআইআর বাতিল ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি ও বিরোধী জোট ইন্ডিয়া। তার মাঝেই দুর্গাপুজোর মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শমীক ভট্টাচার্য।

আরও পডুন: সপ্তমীতে ভয়াবহ ঘটনা নয়ডায়, ম্যাগি খেয়ে একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

শমীকবাবু আরও বলেন, ‘এসআইআরের ফলে বাংলা থেকে অবৈধ বসবাসকারীদের বের করা সম্ভব হয়েছে। চিহ্নিত করা হয়েছে বাংলাদেশিদের। রাজ্যে বিরাট একটা কাজ হয়েছে। সেটা অনেকেই মেনে নিতে পারছেন না। কষ্ট হচ্ছে। পশ্চিমবঙ্গ হল বহুত্ববাদের মাটি। যে যা খুশি বলবে, যা খুশি করবে। কিন্তু সবটাই নিয়মের মধ্যে।’ দুর্গাপুজোর মণ্ডপের কাছে বামেদের বুকস্টল তৈরি ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। দুষ্কৃতীরা সেই কাজ করছেন। গোটা বিষয়টি নিয়ে শমীকবাবু জানিয়েছেন, ‘এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। কারা করছে খতিয়ে দেখা হোক। বাংলায় সবার মতপ্রকাশের অধিকার রয়েছে।’

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি