শান্তিপুরের’ ব্রহ্মশাসন’ গ্রামে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয় সর্বপ্রথম, জেনে নিন ইতিহাস

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: শান্তিপুর শহর ছাড়িয়ে প্রায় দশ কিলোমিটার দূরের এক প্রাচীন জনপদ ব্রহ্মশাসন। এক সময়ে এখান দিয়েই প্রবাহিত হত ভাগীরথী। কালের নিয়মে সেই ভাগীরথী অবশ্য গতিপথ বদলেছে। চারিদিকে সবুজ গাছগাছালির ডালপালা মেলে থাকা শান্তিপুরের এই প্রত্যন্ত জনপথটা জেগে ওঠে এই সময়েই, জগদ্ধাত্রী পুজো এলে। কথিত আছে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায়ের(Raja Krishna Chandar Roy) হাত ধরেই নদিয়ায় প্রথম জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। তারই পৌত্র গিরীশচন্দ্র রায় তার জমিদারির অন্তর্ভুক্ত শান্তিপুরের হরিপুর গ্রামের পার্শ্ববর্তী এই অঞ্চলে ১০৮ ঘর ব্রাহ্ম পরিবারকে বসবাসের জন্য জায়গা দেন। আর তার থেকেই এই গ্রামের নাম হয় “ব্রহ্মশাসন”(Bramhosashan)।

এই প্রসঙ্গে একটু ফিরে যেতে হয় ইতিহাসের পথ ধরে। ১৭১৫ থেকে ১৭২৮ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন নদীয়ারাজ রঘু রায়,তারপর ১৭২৮ খ্রিস্টাব্দে নদীয়ার রাজা হন কৃষ্ণচন্দ্র রায়। কৃষ্ণনগর রাজবাড়িতে তখন বেশ আড়ম্বরের সাথে পুজিতা হতেন দেবী দুর্গা যিনি রাজ রাজেশ্বরী নামে পরিচিত। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদৌল্লার সাথে যখন মীরজাফর এর বিরোধ চরম আকার ধারণ করেছিল তখন রাজনৈতিক স্বার্থে ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে মীরজাফরকে সর্বতোভাবে সাহায্য করেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র। ১৭৬০ খ্রিস্টাব্দে মীরজাফরকে সরিয়ে যখন বাংলার মসনদ দখল করেন তার জামাতা মীরকাশিম তখন তার সাথে বিরোধ বাঁধে নদিয়ার রাজার। নবাবের বকেয়া কর পরিশোধ করতে না পারার কারণে মীরকাশিম বন্দী করেন রাজা কৃষ্ণচন্দ্র কে এবং তাকে পাঠানো হয় বিহারের মুঙ্গের জেলে। ১৭৬৩ খ্রিস্টাব্দে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে জেল থেকে পালিয়ে আসেন রাজা কৃষ্ণচন্দ্র এবং জলপথে কৃষ্ণনগর এর উদ্দেশ্যে রওনা দেন। ফেরার পথে বর্তমানে নদিয়া জেলার রুকুনপুর অঞ্চলে তিনি দেখেন গঙ্গাবক্ষে দুর্গপ্রতিমা নিরঞ্জনের দৃশ্য। দেবী দুর্গার পুজো না করতে পারার কারনে খুব ব্যথিত হন রাজা কৃষ্ণচন্দ্র। সেই রাতেই কৃষ্ণনগর রাজবাড়ীতে(Krishnanagar Rajbari) পৌঁছে রাজা স্বপ্নাদেশ পান দেবীর।

স্বপ্নে দেবী আদেশ দেন আগামী শুক্লা নবমী তিথিতে দেবী পূজার আয়োজন করতে হবে এবং সেই দেবী জগদ্ধাত্রী নামে পুজিতা হবেন। জানা যায় , সেই সময় রাজা কৃষ্ণচন্দ্রের কাছে দেবী জগদ্ধাত্রীর রূপের কোনো ধারণা না থাকার কারনে ১৭৬৩ সালে তাঁর হাত ধরেই কৃষ্ণনগর রাজবাড়ীতে প্রথম দেবী জগদ্ধাত্রীর পুজো শুরু হয় মঙ্গলঘটের পুজোর মাধ্যমে।এরপর ১৮০২ খ্রিস্টাব্দে কৃষ্ণচন্দ্র রায় এর পৌত্র গিরিশচন্দ্র রায় যখন নদিয়ার অধিপতি হন তখন তার রাজসভায় সভাপন্ডিতের পদ অলংকৃত করতেন চন্দ্রচুড় তর্কচূড়ামনি। ১০৮ ঘর ব্রাহ্ম দের মধ্যে তিনি ছিলেন অন্যতম এবং তিনি ব্রহ্মশাসন গ্রামে বসবাস করতেন গিরিশ্চন্দ্রের আমলে এবং ভাগীরথীর তীরে পঞ্চমুণ্ডির আসনে বসে তন্ত্রসাধনা করতেন। কথিত আছে, তত দিনে জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়েছে,কিন্তু দেবীর কোনো নির্দিষ্ট রূপ এবং পুজার পদ্ধতি বা মন্ত্র ছিল না। গিরীশচন্দ্রই চন্দ্রচূড়কে অনুরোধ করেন সাধনার মাধ্যমে দেবী জগদ্ধাত্রীর রূপের সন্ধান এবং পুজোর জন্য প্রয়োজনীয় পদ্ধতি এবং মন্ত্রের অন্বেষণের। এর পরে ধ্যানে বসেন চন্দ্রচূড়। আর সাধনায় বসে একদিন ব্রাহ্ম মুহূর্তে দেবীর মৃন্ময়ী রূপের দর্শন পান তিনি, সে দেবীর গ্রাত্রবর্ন ছিলো ব্রাহ্মমুহূর্তের রং অর্থাৎ ঊষাকালে সূর্যের রং এবং তিনি ছিলেন সিংহবাহিনী চতুর্ভুজা। কথিত আছে, সেই সাধনাতেই পুজোর পদ্ধতি এবং মন্ত্রের হদিশ পান চন্দ্রচূড়। এর পরে সেই পদ্ধতি মেনেই দেবীর সেই ঊষাবর্ণা মৃন্ময়ী রূপ সৃষ্টি করে তিনি ব্রহ্মশাসনে পুজো শুরু করেন। সম্ভবত ১৮০৩ খ্রিস্টাব্দ থেকেই কৃষ্ণনগর রাজবাড়িতে মহা আড়ম্বরের সাথে দেবীর মৃন্ময়ী রূপের আরাধনা শুরু হয়। আর পরবর্তীকালে সেই পদ্ধতি অনুসরণ করেই, সেই চিরাচরিত পুজো পদ্ধতি সেই চিরাচরিত পরম্পরা মেনেই জগদ্ধাত্রী পুজো(Jagadhatri Puja) হয়ে আসছে ব্রহ্মশাসন সহ শান্তিপুরের বিভিন্ন অঞ্চলে।

কৃষ্ণনগর রাজবাড়ীর নাটমন্দির থেকে শুরু করে পরবর্তীতে এই পুজো ক্রমশ ছড়িয়ে পড়ে শান্তিপুর, চন্দননগর থেকে বাংলার এবং বাংলার বাইরে আপামর বাঙালি সমাজের কাছে।কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর দিনেই অর্থাৎ কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে শান্তিপুরে জগদ্ধাত্রীর আরাধনা হয় প্রতিবছর এবং বহুবছরের পরম্পরা মেনে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন এর পরদিন বিসর্জন হয় শান্তিপুরের সব জগদ্ধাত্রী প্রতিমার। এ প্রসঙ্গে কথিত আছে যে, কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর পরেরদিন যাতে প্রজারা শান্তিপুরের জগদ্ধাত্রী প্রতিমা দর্শন করার সুযোগ পান সেহেতু রাজপরিবারের হস্তক্ষেপে দশমী তিথিতে বিসর্জনের পরিবর্তে একাদশী তিথিতে শান্তিপুরের সূত্রগড় অঞ্চলের সব জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের রীতি চালু হয়। এবং সেই ট্র্যাডিশন আজও সমানে চলে আসছে।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ