বারোয়ারি পুজোয় ব্রাত্য, এবার নিজেদের মণ্ডপে দশভুজার আরাধনায় মাতবেন যৌনকর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ​ যাঁদের দেওয়া মাটি ছাড়া দশভূজার প্রতিমা গড়া অসম্পূর্ণ থেকে যায়, সামাজিক কারণে বারোয়ারি পুজোর মণ্ডপে পুষ্পাঞ্জলি বা সিঁদুর খেলা থেকে প্রায়শই বঞ্চিত থেকে যান তাঁরাই। সামাজিক বঞ্চনা আর অবহেলার দেওয়াল টপকে অন্যদের মতো পুজোর আনন্দে মেতে ওঠার সুযোগ সব সময় মেলে না তাঁদের। পুষ্পাঞ্জলি দেওয়া থেকে সিঁদুর খেলায় অংশ নেওয়া, কিংবা সন্তানদের হাত ধরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা সবেতেই যেন কোথাও একটা অদৃশ্য বাধা। এবার সেই বঞ্চনার ছবিটাই বদলাতে উদ্যোগী হলেন শান্তিপুরের বাসিন্দারা।

যৌনকর্মী ও তাঁদের শিশুদের মুখে হাসি ফোটাতে নদিয়ার শান্তিপুরের সি আর দাস রোডে প্রথমবার আয়োজিত হতে চলেছে তাঁদের নিজস্ব দুর্গাপুজো। এত দিন স্থানীয় কালীমন্দিরে কালীপুজোর সময় আনন্দে শামিল হওয়ার সুযোগ মিললেও দুর্গাপুজোর মূল উৎসব থেকে অনেকটাই দূরে থাকতে হতো আবাসিকদের। তাঁদের অনেকেই ভিন জেলা বা অন্য এলাকার বাসিন্দা। ফলে নিজেদের উদ্যোগে আলাদা করে দুর্গাপুজোর আয়োজন করা কার্যত অসম্ভব হয়ে উঠত। সেই বাস্তবতা উপলব্ধি করেই এগিয়ে এসেছেন এলাকার বাসিন্দারা। সকলের সম্মিলিত সিদ্ধান্তে অল্প সময়ের প্রস্তুতিতেই শুরু হয়েছে এই বিশেষ পুজোর আয়োজন। এই পুজোর অন্যতম আকর্ষণ ষষ্ঠীর সন্ধ্যা। দেশের সুরক্ষায় প্রাণ উৎসর্গ করা শহিদ সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাতে আবাসিকদের ইচ্ছায় জ্বালানো হবে ১৫০১টি প্রদীপ। এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে শান্তিপুরবাসীকেও আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা। প্রস্তুতিতেও খামতি রাখতে চাইছেন না আয়োজকেরা। সাবেক একচালার প্রায় ছয় ফুট উচ্চতার প্রতিমার বরাত দেওয়া হয়েছে। উৎসবের সূচনা হিসেবে আবাসিকরাই সম্পন্ন করেছেন খুঁটিপুজো। পুজোর নিয়ম মেনে পুরোহিত ও ঢাকির ব্যবস্থাও করা হয়েছে।

আরও পড়ুনঃ পুজোয় ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন, জানুন রুট ও সময়সূচী 

উদ্যোক্তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্থানীয় সাংসদ, বিধায়ক, বিডিও, পুরপ্রশাসক এবং পুলিশ, দমকল, বিদ্যুৎ ও ট্রাফিক দফতরের আধিকারিকেরাও উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন। আসলে এই উদ্যোগ শুধু একটি দুর্গাপুজোর আয়োজন নয়, বরং সামাজিক বঞ্চনার বেড়াজাল ভেঙে উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার বার্তা। যে আনন্দ থেকে এত দিন অনেকেই দূরে থেকেছেন, এবার সেই আনন্দই তাঁদের উঠোনে এসে হাজির। শান্তিপুরের এই উদ্যোগ তাই দুর্গাপুজোর আবহে মানবিকতার এক অন্যরকম দৃষ্টান্ত হয়ে উঠতে চলেছে।

সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

ফের পণের বলি, বিয়ের ৯ মাসের মধ্যে গৃহবধূর মৃত্যু, মেয়েকে শ্বশুরবাড়ির দরজায় দাহ করল বাবা-মা

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক