চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ খোদ বিএলও-র নাম, চাঞ্চল্য শিবপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: তালিকা তৈরির দায়িত্ব তাঁর কাঁধে, অথচ চূড়ান্ত ভোটার তালিকায় নেই নিজেরই নাম। শিবপুরে এক বিএলও-র ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটার তালিকা সংশোধনের কাজে দিনরাত এক করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করেছেন তিনি। নতুন ভোটার অন্তর্ভুক্তি থেকে শুরু করে পুরনো ভুল সংশোধন সব দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায়, সেই বুথ লেভেল অফিসারের নিজের নামই বাদ পড়েছে।

ঘটনাটি ১৭২ নম্বর শিবপুর বিধানসভার ৭৬ নম্বর পার্টের। সংশ্লিষ্ট বিএলও নবীন চন্দ্র সাধুখার পেশায় সরকারি স্কুলশিক্ষক। তাঁর অভিযোগ, ভোটার তালিকায় নাম রাখার জন্য প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়ার পরও অকারণে তাঁর নাম মুছে দেওয়া হয়েছে। নবীনবাবুর কথায়, “নিয়োগপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, পুরনো ওবিসি সার্টিফিকেট, আধার সবই দিয়েছি। মোট ১৩টি গ্রহণযোগ্য নথির মধ্যে তিন ধরনের কাগজ জমা করেছি। তবু তালিকায় দেখলাম আমার নাম ‘ডিলিট’ করা হয়েছে।”

আরও পড়ুন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই মাঠে নামল তৃণমূল, বুথ–ওয়ার্ডে নজরদারির নির্দেশ

তিনি আরও দাবি করেন, একই ভোটার পার্টে তাঁর মতো আরও ৩৪ জনের নাম বাদ গিয়েছে। নবীনবাবু জানান, ১৯৮৭ সাল থেকে তিনি কলকাতার বাসিন্দা। ২০০২ সালে কাজের প্রয়োজনে বাইরে থাকলেও তাঁর স্থায়ী ঠিকানা কখনও বদলায়নি। “সব তথ্য ও কাগজপত্র জমা দিয়েছি,” বলেন তিনি।

জেলা নির্বাচন দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে প্রাথমিকভাবে আশ্বাস দেওয়া হয়েছিল যে বিষয়টি পরে ঠিক হয়ে যাবে। কিন্তু চূড়ান্ত তালিকায়ও নাম না থাকায় শেষ পর্যন্ত তিনি ফের ফর্ম ৬ জমা দিয়েছেন এবং সংশোধনের অপেক্ষায় রয়েছেন। নবীনবাবুর আক্ষেপ, “এতদিন অন্যদের পরিচয় যাচাই করেছি। আজ নিজের পরিচয়টাই প্রমাণ করতে হচ্ছে।” প্রশাসনের দাবি, সমস্ত কাজ নিয়ম মেনেই করা হয়েছে। তবে যিনি ভোটার তালিকা তৈরির সঙ্গে যুক্ত, তাঁর নামই যদি তালিকায় না থাকে তাহলে দায়ভার কার, সেই প্রশ্ন উঠছেই।

বেকারদের জন্য বিরাট সুখবর, ৩০,০০০ শূন্যপদে গ্রুপ-ডি নিয়োগ, কোথায়?

চন্দ্রদোষ থেকে মুক্তি পেতে চান? কোজাগরী পূর্ণিমায় চুপিসাড়ে সেরে নিন ৫ কাজ

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

বিকেলের আড্ডা জমাতে বানিয়ে নিন ক্যাফে স্টাইলে ব্রাউন সুগার আইসড কফি, রইল সহজ রেসিপি

‘পুরভোটে লড়ছেন না, মমতা তৃণমূলেও ফিরছেন না’, সাফ জানালেন ফিরহাদ হাকিম

বাড়িতেই লক্ষ্মীপুজো, থিম গ্রাম বাংলার নারী শিক্ষা, কোজাগরীর আরাধনায় মগ্ন শিক্ষক শঙ্কর

‘গৃহবন্দি’ রাখার শর্ত খারিজ তারেক সরকারের, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা অনিশ্চিত

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু