রিভলভার নিয়ে তাড়া তৃণমূল নেতাদের, ক্লোজড এসআই

সার্ভিস রিভলভার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের দিকে তাড়া করেছিলেন। আর তার পরেই ক্লোজড হলেন মালদহ জেলার মানিকচক থানার এসআই সমীর সাহা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সার্ভিস রিভলভার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের দিকে তাড়া করেছিলেন। আর তার পরেই ক্লোজড হলেন মালদহ জেলার মানিকচক থানার এসআই সমীর সাহা। মালদহ জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সোমবার ওই এসআইকে ক্লোজ করার নির্দেশ দেন।

জানা গিয়েছে, এলাকায় টহলদারি করতে পৌঁছেছিলেন মানিকচক থানার এসআই সমীর সাহা। টহলদারি করার সময় তৃণমূল নেতাদের লক্ষ্য করে তিনি কটূক্তি করেছিলেন বলেও অভিযোগ। আর তার পরেই ওই এসআই সমীর সাহাকে ক্লোজ করা হয়। মালদহ জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ওই এসআইকে ক্লোজ করার নির্দেশ দেন। সোমবার এই নির্দেশ দেন জেলা পুলিশ সুপার।

ঘটনার সূত্রপাত গত ২৮ মে। মালদহ জেলার মানিকচক থানা এলাকার গোপালপুর বালুপুর অঞ্চলে একটি জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে শুরু হয় ব্যাপক বোমাবাজি। দুই পক্ষের তরফে গুলি চালানোরও অভিযোগ ওঠে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানিকচক থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, জমি নিয়ে শেখ শরিফ উদ্দিন নামের এক ব্যক্তির সঙ্গে বিবাদ বাধে নাসি নামের এক ব্যক্তির। সেই বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বেশকিছ বাড়িতে ভাঙচুর চলে। পড়ে থাকতে দেখা যায় এলাকায় গুলির খোল। আতঙ্কে গ্রাম ছেড়ে চলে যান স্থানীয় বাসিন্দাদের অনেকে। সেদিন সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে যান মানিকচক থানার এসআই সমীর সাহাও। আর অভিযোগ, সেখানে পৌঁছে তৃণমূল নেতাদের উদ্দেশে ‘কটূ’ কথা বলেন বলে অভিযোগ। এর পর তাঁকে ক্লোজ করা হয়।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে