এই মুহূর্তে

এবার SIR শুনানিতে তলব অর্জুন সিং এবং তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের স্ত্রীকে

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: SIR শুনানিতে ডাক ভাটপাড়ার বিধায়ক পবন সিং এর মা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর স্ত্রী এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের স্ত্রীকে।এবার প্রাক্তন সাংসদ অর্জুন সিং স্ত্রী কে SIR শুনানিতে ডাক।এবিষয়ে মাকে অযথা হয়য়ানি করায় BLO এবং ERO কেই দায়ী করলেন ভাটপাড়ার ক্ষুব্ধ বিধায়ক পবন সিং।তার সাফ বক্তব্য নির্বাচন কমিশন এর জন্য দায়ী নয়,এটা BLO দেরই কাজ। তিনি বলেন, তাদের পরিবারের তার বাবা অর্জুন সিং এবং তার দুই বোন এবং তাকে শুনানিতে ডাকা হয়নি।

পরিবারের সকলের এসআইআর ফর্ম ওকে হয়ে গিয়েছে। অথচ তার মাকে শুনানিতে ডাকা হয়েছে। এর কি ব্যাখ্যা তিনি বুঝে উঠতে পারছেন না।তবে পাল্টা অভিযোগ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামেরও।তার স্ত্রী কে SIR হিয়ারিংতে ডেকেছে।এটা বিজেপির কারসাজি।ফর্ম 7কে কাজে লাগিয়ে এই হয়রানি করছে বেছে বেছে তৃনমুলকেই। এর জবাব সাধারণ মানুষ ভোট বাক্সে দেবে। নির্বাচন কমিশন শুনানিতে দেখে সাধারণ মানুষকে হেনস্থা করছে। অযথা হয়রানি শিকার হচ্ছে ভোটাররা।

অন্যদিকে,এস আই আর নিয়ে শুনানি কেন্দ্রে হাজিরা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। শনিবার দুপুরে তিনি পিলখানার কাছে ব্রিজ অ্যান্ড রুফ কারখানার শুনানি কেন্দ্রে কাগজপত্র নিয়ে হাজিরা দেন। এদিন তিনি বলেন গত ৭ জানুয়ারি নির্বাচন কমিশনের কাছ থেকে তিনি শুনানির জন্য নোটিশ পান। সেই অনুযায়ী তিনি আজকে শুনানিতে এসেছেন। তার থেকে যা যা তথ্য চাওয়া হয়েছিল তা তিনি জমা দিয়েছেন। এদিন তিনি আরো বলেন ২০০২ সালে ভোটার তালিকায় তার বাবার নাম ছিল না। হয়তো সেই কারণে তাকে ডাকা হতে পারে। স্ত্রী ছাড়া তার দাদা এবং বাবাকে ডেকেছে। তবে বাবা অসুস্থ থাকায় আসতে পারবেন না। এদিন তিনি আরো বলেন নির্বাচন কমিশন এবং ভারতীয় সংবিধানের প্রতি তার সম্পূর্ণ আস্থা আছে। তিনি আশা প্রকাশ করেন এসআইআর দেশের ভালোর জন্যই হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কসবায় চলন্ত গাড়িতে যুবতীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৩, পলাতক ২

বঙ্গে শীতের বিদায় পর্ব শুরু, সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে পৌঁছবে

নিউটাউনের অভিজাত আবাসনে ডায়রিয়ায় অসুস্থ শতাধিক

SIR শুনানির ধাক্কা সামলাতে যুব মোর্চার রাজ্য কমিটিতে মতুয়া, রাজবংশীদের গুরুত্ব

মায়াপুর ইসকন মন্দির দর্শনে যাচ্ছেন অমিত শাহ, তুঙ্গে নিরাপত্তা-প্রস্তুতি

নির্বাচন কমিশনের দাদাগিরি! ৭ বাঙালি AERO-কে সরাসরি সাসপেন্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ