LIVE: ছয় আসনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৯.২৯ শতাংশ

নিজস্ব প্রতিনিধি: আরজি কর কাণ্ডের পর রাজ্যে প্রথম ভোট। বুধবার (১৩ নভেম্বর) সকালে নৈহাটি, হাড়োয়া-সহ রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শুরু হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তায় ছয় আসনে চলছে ভোট। অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছে ১১২ কোম্পানি আধাসেনা। তার মধ্যে বুথ পাহারায় রয়েছে ১০২ কোম্পানি এবং স্ট্রংরুম পাহারায় ৬ কোম্পানি। খাতায় কলমে চতুর্মুখী লড়াই হলেও মূল লড়াই শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিরোধী দল বিজেপি। সিপিএম ও কংগ্রেস-সহ অন্যান্য প্রার্থীরা লড়ছেন জামানত রক্ষায়। গত বিধানসভা ভোটে ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে জয়ী হয়েছিল ঘাসফুল শিবিরের প্রার্থীরা। শুধু মাদারিহাট আসনে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। শাসক শিবির আশাবাদী, উপনির্বাচনে ছয় আসনেই ফুটবে ঘাসফুল। উল্টোদিকে বিজেপি নেতৃত্ব মাদারিহাট ধরে রেখে মুখ রক্ষা করতে চাইছেন। উপনির্বাচনের খুঁটিনাটি খবর জানতে চোখ রাখুন ‘এই মুহুর্তে’ অনলাইন পোর্টালে-

Share:

November 13, 2024 12:00 am
ছয় বিধানসভা আসনের উপনির্বাচনে গড়ে ভোট পড়েছে ৬৯.২৯ শতাংশ।
ছয় বিধানসভা আসনের উপনির্বাচনে বিকেল পাঁচটা পর্যন্ত গড়ে ভোট পড়েছে ৬৯.২৯ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে তালড্যাংড়া বিধানসভা কেন্দ্রে। এখানে ভোট পড়েছে মোট ৭৫.২০%।
November 13, 2024 12:00 am
দুপুর ১ টা পর্যন্ত ছয় আসনে ভোট পড়েছে ৪৫.৫৯ শতাংশ

বাংলার ছয় আসনে দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়েছে ৪৫.৫৯ শতাংশ। কমিশনের দেওয়া তথ্য অনুসারে, তালড্যাংড়ায়  ভোট পড়েছে ৪৮ শতাংশ , নৈহাটি ৩৯.৭৫  শতাংশ, সিতাই ৪৫  শতাংশ, মাদারিহাট  ৪৬.১৮  শতাংশ, মেদিনীপুর ৪৬.২৪  শতাংশ এবং হাড়োয়াতে ৪৭.১ শতাংশ।

 

 

November 13, 2024 12:00 am
ছাপ্পা দেওয়া অভিযোগে আটক মাদারিহাটের বিজেপি প্রার্থী

উপনির্বাচন ঘিরে মাদারিহাটে ছড়িয়েছে উত্তেজনা। দেদার ছাপ্পা দেওয়ার অভিযোগে আটক মাদারিহাটের  বিজেপি প্রার্থী রাহুল লোহারে।

 

November 13, 2024 12:00 am
সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩০.০৩ শতাংশ, এগিয়ে তালড্যাংড়া

সকাল ১১টা পর্যন্ত বাংলার ছয় কেন্দ্রে মোট ভোট পড়েছে ৩০.০৩ শতাংশ। ভোটের হারে এগিয়ে রয়েছে তালড্যাংড়া। সেখানে ভোট পড়েছে ৩২ শতাংশ। নৈহাটি ২৫.১৭ শতাংশ, সিতাই ২৯ শতাংশ, মাদারিহাট ৩১.৮৬ শতাংশ, মেদিনীপুর ৩০.২৫ শতাংশ এবং হাড়োয়াতে ৩১.২ শতাংশ।

 

 

November 13, 2024 12:00 am
মাদারিহাটে স্থানীয়দের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী

মাদারিহাটে স্থানীয়দের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী রাহুল লোহার। তাঁর  গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা।

November 13, 2024 12:00 am
ভাটপাড়ায় শুটআউট, নিহত তৃণমূল নেতা অশোক সাউ

ভোট চলাকালীন  ভাটপাড়ায় চলে গুলি। আর তাতেই প্রাণ হারালেন তৃণমূল নেতা অশোক সাউ।

November 13, 2024 12:00 am
কমিশনে জমা পড়ল ৪১টি অভিযোগ 

চলছে ছয় আসনে উপনির্বাচন। ভোট পর্বের প্রথমেই প্রকাশ্যে এসেছে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা। কমিশন সূত্রে খবর, সকাল পর্যন্ত মোট ৪১টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে বিজেপি করেছে ১৬ টি  অভিযোগ।

November 13, 2024 12:00 am
ভোটারদের খাবার দিয়ে প্রভাবিত করছে বিজেপি, অভিযোগ তৃণমূলের 

 

মেদিনীপুর সদরের বাগডুবি গ্রাম পঞ্চায়েতে ভোটারদের খাবার দিচ্ছে বিজেপি। এই ঘটনার নিয়ে কমিশনের কাছে অভিযোগ দায় তৃণমূলের।

November 13, 2024 12:00 am
সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৪.৬৫ শতাংশ, এগিয়ে বাঁকুড়ার তালড্যাংরা

সকাল ৯টা পর্যন্ত বাংলার ছয় আসনে মোট  ভোট পড়েছে ১৪.৬৫ শতাংশ। ভোটদানের হারে এগিয়ে রয়েছে বাঁকুড়ার তালড্যাংরা। সেখানে ভোট পড়েছে ১৮ শতাংশ। নৈহাটিতে ১৪.৫১ শতাংশ, হাড়োয়ায় ১৪.৮, মেদিনীপুরে ১৪.৩৬, মাদারিহাটে ১৫ শতাংশ এবং সিতাইয়ে পড়েছে ১২ শতাংশ ভোট।

November 13, 2024 12:00 am
নির্বাচন চলাকালীন ভোট প্রচারে নৈহাটির  বিজেপি প্রার্থী 

নৈহাটিতে চলছে উপনির্বাচন। আর এই আবহে ভোট প্রচারে বেড়ালেন বিজেপি প্রার্থী রূপক মিত্র। ইতিমধ্যেই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে তৃণমূল।

 

November 13, 2024 12:00 am
ভাটপাড়ায় চলল গুলি, জখম ১

চলছে উপনির্বাচন। তারমধ্যেই  ভাটপাড়ার চায়ের দোকানে চলল গুলি। গুরুত্বর জখম এক।

November 13, 2024 12:00 am
বুথে গিয়ে ভোট দিলেন সিতাইয়ের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়

সাতসকালে  ভোট দিলেন সিতাইয়ের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। সঙ্গে ছিলেন তাঁর  স্বামী তথা সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।

November 13, 2024 12:00 am
ভোট শুরুতেই হাড়োয়ায় উত্তেজনা

ভোট শুরু হতেই হাড়োয়ায় তৃণমূল এজেন্টের সঙ্গে বচসা বিজেপি প্রার্থীর। দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ।

 

 

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

হার্টবিটের ওঠানামার নিয়ন্ত্রণ কি স্বাভাবিক? HRV  নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

গঙ্গা সপ্তমী আর গঙ্গা দশেরা কী এক? জেনে নিন দুই তিথির পার্থক্য ও বিশেষ যোগ

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন