কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গ জুড়ে। সকাল থেকেই চড়ছে পারদ, সঙ্গে বাড়ছে ভ্যাপসা অস্বস্তি। তবে এই অস্বস্তিকর গরমের মাঝেই কিছুটা স্বস্তির ইঙ্গিত দিল হাওয়া অফিস। আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। তবে রাতের তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি বেশি হওয়ায় অস্বস্তি আরও বেড়েছে।

আরও পড়ুন: ফের পেট্রল-ডিজেলের দাম বৃ্দ্ধি! কলকাতায় কত টাকায় মিলছে জ্বালানি?

দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে IMD জানিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম ও পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমের দাপট এখনই কমছে না। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি এলাকায় দিনের বেলায় গরম ও ভ্যাপসা আবহাওয়া বজায় থাকতে পারে এমনটাই পূর্বাভাসে বলা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং ও কালিম্পং জেলার কয়েকটি এলাকাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে প্রেমিকের দল মরক্কো, মন ভাল নেই নোরা ফতেহির

ভিন জাতে বিয়ে, নববধূকে অপহরণ করল বাপের বাড়ির লোকেরা

ভিনধর্মী যুবকের সঙ্গে প্রেম! নাবালিকা আত্মহত্যার ঘটনায় উত্তপ্ত বনগাঁ, জখম ৭ পুলিশকর্মী

কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে অভিষেক, কী বললেন বিচারপতি?

প্রাক্তন ARTO-র বাড়ির দেওয়াল ভাঙতেই মিলল সোনা-টাকার ভান্ডার! চাঞ্চল্য আগ্রায়

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বন্ধু, আবারও একসঙ্গে হাসতে হবে’, রাজেশের জন্য প্রার্থনা অক্ষয়ের

এবার একসঙ্গে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ, অস্বস্তিতে কালীঘাট-তৃণমূল

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

দীর্ঘ ১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, রদবদল ৩৩ ইন্সপেক্টরের

ইউরোপে না গিয়েও বিদেশ ভ্রমণের অনুভূতি! বর্ষায় ঘুরে আসুন এই ১০ জায়গায়

গুরুগ্রামে পুলিশ-গ্যাংস্টার গুলির লড়াই, নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী