আগামিকাল রবিবার হলদিয়ায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Share:

May 23, 2026 8:24 am
মহার্ঘ জ্বালানি

ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। শনিবার থেকেই দেশ জুড়ে দাম বাড়ল পেট্রল ও ডিজেলের। কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম ৯৪ পয়সা বেড়েছে। ডিজেলের দাম বেড়েছে  ৯৫ পয়সা। শনিবার থেকে এক পেট্রল কিনতে হচ্ছে লিটার প্রতি ১১০ টাকা ৬৪ পয়সা দিয়ে। লিটার প্রতি ডিজেল কিনতে হচ্ছে ৯৭ টাকা ২ পয়সা দিয়ে। 

May 23, 2026 9:02 am
৪ দিনের ভারত সফরে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও
May 23, 2026 9:03 am
কলকাতা বিমানবন্দর থেকে মাদারহাউজে আসেন মার্কো রুবিও
May 23, 2026 9:04 am
নির্মলা শিশুভবনে মার্কিন বিদেশসচিব

কলকাতায় এসেছেন আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও। কলকাতা বিমানবন্দর থেকে তিনি সোজা চলে আসেন মাদারহাউজে। সেখানে প্রার্থনা সেরে ১ ঘণ্টা কাটিয়ে বেরিয়ে আসেন। সেখান থেকে তিনি পৌঁছে গিয়েছেন নির্মলা শিশুভবনে। সেখানে থাকা আবাসিকদের সঙ্গে কথা বলছেন তিনি। ছোটদের উপহারও দেন বলে জানা গিয়েছে। 

May 23, 2026 9:24 am
তোলাবাজি ও মারধর করার অভিযোগে বরানগরের তৃণমূল নেতা শঙ্কর রাউত গ্রেফতার ৪
May 23, 2026 10:24 am
শিয়ালদহে রোজগার মেলায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার
May 23, 2026 10:33 am
স্বচ্ছতার সঙ্গে মেধাবীদের কর্মসংস্থানের সুযোগ প্রধানমন্ত্রীর: মুখ্যমন্ত্রী
May 23, 2026 10:35 am
প্রধানমন্ত্রীর উদ্যোগ সমাদৃত এবং প্রশংসিত : মুখ্যমন্ত্রী
May 23, 2026 10:36 am
রাজ্যে পরীক্ষা কেন্দ্রগুলো কলুষিত হয়েছে : মুখ্যমন্ত্রী
May 23, 2026 10:37 am
সেইকরাণে কেন্দ্রীয় সরকারের পরীক্ষার ভেন্যু পড়েছিল অন্য রাজ্যে: মুখ্যমন্ত্রী
May 23, 2026 10:38 am
কেন্দ্রের নানা নিয়োগে সদর্থক ভূমিকা নেবে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী
May 23, 2026 10:39 am
নিয়োগ দুর্নীতিতে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে : মুখ্যমন্ত্রী
May 23, 2026 11:03 am
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু
May 23, 2026 11:36 am
গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিধাননগর পুর নিগমের ৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট বড়ুয়া ওরফে রাখাল। শনিবার তাঁকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ।

May 23, 2026 12:13 pm
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
May 23, 2026 12:16 pm
'সোনার বাংলা স্বপ্ন দেখেছি,স্বপ্নকে বাস্তবায়িত করার প্ল্যানও রয়েছে': শমীক
May 23, 2026 12:16 pm
'পরিযায়ী হয়ে আর রাজ্যের বাইরে কাউকে যেতে হবে না': শমীক
May 23, 2026 12:43 pm
দেশে কর্মসংস্থান বাড়ানোর হবে : প্রধানমন্ত্রী
May 23, 2026 12:43 pm
নিজের দেশে কাজের সুযোগ পাবে যুবরা: প্রধানমন্ত্রী
May 23, 2026 2:27 pm
জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে টিকাকরণ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
May 23, 2026 2:27 pm
৪৬৯টি প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনার সেন্টার তৈরি করা হবে : মুখ্যমন্ত্রী
May 23, 2026 2:28 pm
জুলাই মাস থেকে বাংলার মানুষকে আয়ুষ্মান কার্ড দেওয়া হবে: মুখ্যমন্ত্রী
May 23, 2026 3:24 pm
২৮ মে 'বকরি ঈদ ' উপলক্ষে রাজ্যে ছুটি ঘোষণা করল নবান্ন
May 23, 2026 4:07 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লিতে দেখা করলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও
May 23, 2026 4:17 pm
মোদিকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানালেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও
May 23, 2026 5:42 pm
অভীক দে’র বিরুদ্ধে তদন্তের নির্দেশ

RG Kar কাণ্ডে বর্ধমান মেডিকেল কলেজের প্রাক্তন আরএমও অভীক দে’র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ স্বাস্থ্য দফতরের।

May 23, 2026 7:21 pm
আগামিকাল, রবিবার হলদিয়া ও নন্দীগ্রামে যাবেন শুভেন্দু অধিকারী

আগামিকাল, রবিবার একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্রথমে তিনি হলদিয়ায় করবেন প্রশাসনিক বৈঠক। তারপরে নন্দীগ্রামে যাওয়ার কথা রয়েছে শুভেন্দুর। সেখানেই তাঁকে বিজেপির তরফে দেওয়া হবে সংবর্ধনা।

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

রাস্তা না পুকুর? চিনার পার্কে হাঁটু জলে ডুবল একের পর এক গাড়ি, নাজেহাল নিত্যযাত্রীরা

দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

ভিন জাতে বিয়ে, নববধূকে অপহরণ করল বাপের বাড়ির লোকেরা