চিকেন’স নেক নিয়ে বড় সিদ্ধান্ত বিজেপি সরকারের, কেন্দ্রের হাতে তুলে দেওয়া হচ্ছে ১২০ একর জমি

Share:

নিজস্ব প্রতিনিধি: শিলিগুড়ি করিডোর বা চিকেন’স নেক-এর নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। এই করিডোরের ১২০ একর জমি কেন্দ্রের কাছে হস্তান্তর করছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। নবান্ন সূত্রে খবর, পূর্বতন তৃণমূল কংগ্রেসের সরকার এতদিন এই জমি হস্তান্তর করেনি। দেশের নিরাপত্তার কথা মাথাতে রেখে এবার তড়িঘড়ি শিলিগুড়ি করিডোরের এই বিপুল জমি কেন্দ্রের হাতে তুলে দেওয়া হচ্ছে। মূলত, আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি থাকা জমিগুলিকেই কেন্দ্রের অধীনে দিচ্ছে রাজ্য সরকার।

দেশের নিরাপত্তার কথা মাথাতে রেখে সীমান্তে বিএসএফকে জমি হস্তান্তর নিয়ে প্রথমেই বড় পদক্ষেপ নিয়েছিল বিজেপি সরকার। রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, কাঁটাতার দিতে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর করা হবে। এই বিষয়ে ভূমি দফতরকে প্রয়োজনীয় নির্দেশও দেন তিনি। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।

আরও পডুন: ফলতার নির্বাচনে লড়বেন না জাহাঙ্গির, প্রত্যাহার করলেন নিজের নাম

চিকেনস নেক নিয়ে বিভিন্ন জঙ্গি সংগঠনের নজর আগে থেকেই রয়েছে। হাসিনা পরবর্তী বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থাকাকালীন মুহাম্মদ ইউনূস এই চিকেন’স নেক নিয়ে বিতর্কিত মন্তব্যও করেছিলেন। তিনি বলেছিলেন, ‘উত্তর-পূর্ব ভারত স্থলবেষ্টিত এবং ঢাকা এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। তাই এই অঞ্চলে চিনা অর্থনীতির প্রসার ঘটানো যেতে পারে।’ ইউনূসের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছিল নয়াদিল্লি। তোপ দেগেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। তাই এই গুরুত্বপূর্ণ করিডোরের নিরাপত্তা নিয়ে কোনও ফাঁক রাখতে চাইছেন না বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই কারণেই এমন পদক্ষেপ বলে মত বিশেষজ্ঞদের।

চিকেন’স নেককে ঘিরে রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ ও চিন। তাই এই এলাকাটি অত্যন্ত সংবেদনশীল। এই করিডোর দিয়ে অনুপ্রবেশ, অস্ত্র, মাদক ও জাল নোট ভারতে পাচার করার ছক থাকে জঙ্গিদের। রাজ্যের তরফে এই এলাকায় নজরদারি চালানো অনেকটাই কঠিন। তাই কেন্দ্রকে দায়িত্ব দিয়ে রাজ্য তথা দেশের নিরাপত্তাই মজবুত করল রাজ্যের বিজেপি সরকার।

বিয়ের প্রস্তাব নাকচ, অপহরণ করে খুন, খাল থেকে উদ্ধার পঞ্জাবি গায়িকার দেহ

রাজনীতি চলবে না, পালাবদলের পর দুধ-গঙ্গাজলে ‘শুদ্ধিকরণ’ কঙ্কালীতলায়

মাদক ইনজেকশন দিয়ে গনধর্ষণ! অপহরণের ১৬ দিন পর উদ্ধার NEET পড়ুয়া

চলন্ত গাড়িতে যৌন নির্যাতনের শিকার মহিলা আইনজীবী, আটক ৩

২৪ ঘন্টার মধ্যে আবারও বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, ক্রেতাদের মুখের হাসি উড়ল

ফলতার পুনর্নির্বাচনে লড়বেন না জাহাঙ্গির, প্রত্যাহার করলেন নিজের নাম

আরজি কর কাণ্ডে অবিলম্বে ঘটনাস্থল সিল করার নির্দেশ কলকাতা হাইকোর্টের

হাড়োয়ায় ২২০ বিঘা মাছ চাষের জমি ফেরত পেয়ে খুশিতে আবির খেললেন আদিবাসীরা

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ভারতে নেট পরিষেবা বিপর্যস্ত হবে? ইরানের হুমকিতে বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব

কাগজের প্লেট তৈরির কারখানায় আগ্নেয়াস্ত্র? বিহারে পুলিশের যৌথ অভিযানে সাফল্য

বিশ্বের নানা দেশে আম দিয়ে তৈরি হয় এই ৭ জনপ্রিয় পদ