Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে দুই দফায় ভোট শান্তিপূর্ণ ভাবেই হয়েছে। আজ হবে ফলপ্রকাশ। সকাল থেকে শুরু হয়েছে গণনা। ভোটের পরেও বাংলায় কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে সেই মামালা দ্রুত শুনানির জন্য আবেদন জানানো হয়। তবে সেই আর্জি খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।

অতীতে বঙ্গে ভোটের পর অশান্তির খবর মিলেছে। হয়েছে রক্তপাতও। সেই ঘটনা আর যাতে না ঘটে সেই কারণে করা হয়েছিল এই মামলা। প্রধান বিচারপতির এজলাসে মামলাকারী পক্ষের হয়ে আইনজীবী ভি গিরি   দ্রুত শুনানির জন্য আর্জি জানান । তখনই  কমিশনের আইনজীবী জানান, নির্বাচন পর্ব মিটে যাওয়ার পরে তাদের আর কোনও ভূমিকা থাকে না। তার পরেই শীর্ষ আদালত দ্রুত শুনানির মামলা খারিজে আবেদন করে জানায়, “রাজনৈতিক কার্যনির্বাহীরাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। রাজ্যকে আদালতের দ্বারা নয়, রাজনৈতিক কার্যনির্বাহীদের দ্বারাই চলতে দিন।”

আরও পড়ুন: খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে আগে থেকেই চলছে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত একটি মামলা । ওই মামলার শুনানি হবে আগামী ১১ মে ।   প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, এই মামলাটি শোনা হতে পারে  এসআইআর সংক্রান্ত মূল মামলার শুনানির সঙ্গেই।   

তামিলভূমে ইতিহাস গড়ছেন বিজয়! তিরুপতিতে পুজো দিয়েই প্রেমিকের বাড়িতে ছুটলেন তৃষা

কমিশনের নির্দেশে মমতা ও অভিষেকের বাড়ির সামনে নামানো হল কেন্দ্রীয় বাহিনী

ভোটের ময়দানে খেলোয়াড় প্রার্থীরা কে কোন স্থানে?

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?