খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি ,খড়গপুর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে বিজেপি কর্মীদের মধ্যে উৎসবমুখর উল্লাস। কর্মীরা গেরুয়া আবির নিয়ে অকাল হোলি খেলায় মেতে উঠলেন এক আনন্দঘন উদযাপনে।ঘাটালে বিজেপির কর্মীদের মধ্যে উৎসব মুখর উল্লাস। গেরুয়া আবির মেখে এবং বাজি ফাটিয়ে আনন্দে মেতে উঠলে বিজেপির কর্মী- সমর্থকরা। বেশ কয়েক রাউন্ড গণনার পর খড়্গপুরের কেন্দ্রীয় বিদ্যালয় এর গণনা কেন্দ্রে প্রবেশ করেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ(Dilip Ghosh)। রবিবার আশ্চর্য কাণ্ড ঘটেছিল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে।ভোট গণনার আগেই রবিবার বিকেলে গেরুয়া আবির মেখে বিজয় উৎসব পালন করেছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট।

তার সঙ্গে বিজেপি সমর্থকরা গেরুয়া আবির নিয়ে অকাল হোলি খেলায় মেতে উঠেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে ঘাটালে রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। বিজেপি প্রার্থী শীতল কপাটের(Sital Kapat) দাবি ছিল যেভাবে ঘাটালের মানুষ তাদেরকে সমর্থন করেছে তার জন্যই ধন্যবাদ জানাতে তারা আগাম আবির উৎসবে মেতে উঠেছেন। বঙ্গে সাধারণ মানুষের উন্নয়ন হোক একমাত্র লক্ষ্য এই দাবি করেছিলেন তিনি। ঘাটালের মানুষকে জল বন্দির জীবন থেকে মুক্ত করা হবে বড় কাজ বলে তিনি দাবি করেছিলেন।এদিকে,বিজেপি কর্মীদের গণনার ফল প্রকাশের পর সংযত থাকার নির্দেশ দেন শমীক ভট্টাচার্য(Samik Bhatatcharya)।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য রবিবার সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গের মানুষ ভিন্ন নির্বাচনে স্বাদ পেয়েছে। বিচ্ছিন্ন কটা জায়গায় অশান্তি ছাড়া শান্তিপূর্ণ ভাবে হয়েছে। মানুষ নির্বাচনে অংশগ্রহন করেছেন। ভোট পরবর্তী হিংসায় আমাদের কর্মীদের মারধর করা হয়েছে। অটো- টোটো চালকদের লাইন থেকে বের করে দেওয়া হয়েছে । মহিলাদের উপর ধর্ষণ অত্যাচার করা হয়েছে।২০২১ এর পুনরাবৃত্তি হবে না। মানুষ ভোট দিয়ে দিয়েছে। নির্বাচনী ফলাফল তৃনমূল কংগ্রেসের কাছে জন্য। প্রতিহিংসার যে রাজনীতি আকার ধারণ করেছে মহা জঙ্গলরাজ থেকে মুক্তি পাবে এইবার। যাতে কোনো রকম হিংসায় না জড়ায় বিজেপি কর্মীদের সেই আবেদন জানিয়েছিলেন শমীক ভট্টাচার্য। আমরা চাই না আমরা যেভাবে আক্রান্ত হয়েছি , যেভাবে স্বীকার হয়েছে অন্য কোনো পরিবারের যাতে না হয়। পশ্চিমবঙ্গে শান্তির বাতাবরণ থাকুক। রাজনৈতিক সংঘর্ষ যাতে হিংসায় পরিণত না হয়।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে