‘ভরসা রাখুন, ঋণ শোধ করব’, নন্দীগ্রামে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Share:

নিজস্ব প্রতিনিধি: ভবানীপুর এখন কর্মভূমি আর নন্দীগ্রাম খাস তালুক, নিজের গড়। কিন্তু সংবিধান মেনে ছাড়তে হয়েছে একটি আসন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু নিয়ম মেনে একটি আসন অর্থাৎ নন্দীগ্রাম ছেড়ে দিয়েছেন তিনি। এখন ভবানীপুরের বিধায়ক। কিন্তু নন্দীগ্রামের ঘরের ছেলে, তাই সেখানকার গণদেবতাকে আশ্বাস দিতে আজ, রবিবার গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এদিন তাঁকে নন্দীগ্রামে সংবর্ধনা দেন বিজেপির কর্মী-সমর্থকরা। সেই সংবর্ধনা মঞ্চ থেকে নন্দীগ্রামবাসীকে আশ্বস্ত করে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি সংবিধানের নিয়ম মেনে একটা আসন রেখে আরেকটা ছেড়েছি। কিন্তু আপনারা বিচলিত হবেন না। আপনাদের শুভেন্দু আপনাদের কাছে আছে, থাকবে। ২০০৩ সাল থেকে যেভাবে আমাকে পেয়েছেন, আজও সেভাবেই পাবেন। ২০০৬ সালের আন্দোলন থেকে আজ পর্যন্ত আপনাদের সঙ্গে আছি। সেসময় দক্ষিণ কাঁথির বিধায়ক ছিলাম। ২০০৯ সালে ফিরোজা বিবি উপ-নির্বাচনে জিতেছিলেন। ২০২১ সালে আপানারা আমাকে এখান থেকে জিতিয়েছেন। সেই জেতানোর ঋণ শোধ করব, আমার উপর ভরসা রাখবেন। নন্দীগ্রামে বিজেপি বীজ থেকে বটবৃক্ষ হয়ে জয়ের শিখরে পৌঁছে দিয়েছে। এখান থেকে তৃণমূল মূলসমেত উপড়ে গিয়েছে। আমার পার্টি অফিস থেকে আগে আপনারা যা যা পরিষেবা পেতেন, এখনও পাবেন। আমার কোনও পরিবর্তন আপনাদের চোখে পড়বে না, নিশ্চিত করে বলছি। ঝড়, বৃষ্টি, শৈত্যপ্রবাহে যাই হোক, যখন হোক, আমি পাশে ছিলাম, আছি, থাকব।’

আরও পডুন: আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা, শুভেন্দুর কাছে কী আর্জি অধীরের?‌

একই সঙ্গে শুভেন্দু বলেন, ‘নন্দীগ্রামে হারিয়ে আপনারা প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন মমতাকে। আর এবারের নির্বাচনে আমি ওনার ঘরে গিয়ে হারিয়ে এসেছি। ভবানীপুরে নিজের বুথেও হেরেছেন মমতা। একুশে তৃণমূল ক্ষমতাতে এসেছিল। কিন্তু নন্দীগ্রামে হেরেছিলেন মমতা। তারপর থেকেই উন্নয়নের কাজ আটকে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেল প্রকল্প, পানীয় জল প্রকল্প, কিছুই করতে দেয়নি। তবে আপনারা নিশ্চিন্তে থাকুন। সব প্রতিশ্রুতি এবার পূরণ হবে। অনেক কাজ আছে। ৩৫ বছরের বাম শাসন ও ১৫ বছরের তৃণমূলের শোষণে শেষ হয়ে গিয়েছে রাজ্যটা। পুনরুদ্ধার করতে হবে। আপনাদের দেওয়া সমস্ত প্রতিশ্রুতি ধাপে ধাপে পূরণ করব।’

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘প্রতিহিংসার রাজনীতি বিজেপি করে না। সব গুন্ডাদের সন্ধান জানি। কিন্তু কেউ তাদের গায়ে হাত দেবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না। সব হিসেব হবে। আইন অনুযায়ী সব কাজ হব।’

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

জানেন কেন এই শহরকে ‘ব্লু সিটি’ বলা হয়? জানলে অবাক হবেন আপনিও!

দুর্গাপুরের রাঢ়েশ্বর শিবমন্দির, স্থাপত্য আর লোককথার অনন্য মেলবন্ধন

৮ লক্ষণই বলে দেবে আপনি মানসিকভাবে ক্লান্ত কিনা, সতর্ক হন এখনই

মহাদেবের কৃপায় দূর হবে সব দুর্দশা! ভাগ্য ফেরাতে মেনে চলুন বেলপাতার এই ৪ টোটকা

বাথরুমের আয়না কি সত্যিই অশুভ শক্তি ডেকে আনে? জেনে নিন কোথায় লাগাবেন

আজকের রাশিফল: অবিবাহিতদের জন্যে সুখবর! বিয়ে পাকা হবে, পরিবারে বাজবে সানাই

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়