আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা, শুভেন্দুর কাছে কী আর্জি অধীরের?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তখন প্রসঙ্গটি ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের পশুবলি সংক্রান্ত বিষয়। বিশেষ জায়গা তৈরি করতে পরামর্শ দিয়ে চিঠি লিখেছিলেন প্রবীণ এই কংগ্রেস নেতা। তবে তারপর উত্তর বা সমাধান পেয়েছেন কিনা সেটা তিনি জানাননি। আজ, রবিবার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছে। বিজেপি বিপুল ভোটে জিতলেও কংগ্রেস তৃতীয় স্থান অধিকার করেছে। আর তারপরই বিশেষ আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন বহরমপুরের একদা সাংসদ।

এদিকে বিশেষ আর্জি জানিয়ে অধীররঞ্জন চৌধুরী চিঠিতে লেখেন, মুর্শিদাবাদের ভোটারদের দুর্ভোগ কমাতে জেলার প্রত্যেকটি ব্লকে আপিল ট্রাইব্যুনাল করা হোক। ওই চিঠিতে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী জানান, এসআইআর প্রক্রিয়ায় তাঁর জেলা মুর্শিদাবাদ থেকে সবচেয়ে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। সংখ্যাটা প্রায় পাঁচ লক্ষেরও বেশি। এই সব মানুষের সুবিধার্থে প্রত্যেক ব্লকে ট্রাইব্যুনাল গড়ার আর্জি জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। এবার বিধানসভা নির্বাচনের আগে এসআইআর হয়েছিল। তাতে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যায়। তাদের নিয়ে চলছে ট্রাইব্যুনাল। সেটাকেই প্রত্যেক ব্লকে নিয়ে আসার আর্জি জানালেন কংগ্রেস নেতা।

অন্যদিকে এখনও বহু মানুষের নাম ভোটার তালিকায় ওঠেনি। অথচ সামনে উপনির্বাচন রয়েছে বেশ কয়েকটি আসনে। আবার দু’‌বছর পর রয়েছে লোকসভা নির্বাচন। অথচ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ধরে হোল্ডিং সেন্টারে রাখার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। তাই এসবের মধ্যে দেশের নাগরিক পড়ে যেতে পারেন বলে আশঙ্কা অধীরের। তাই রাজ্য–সহ মুর্শিদাবাদের মানুষ নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে এবার ট্রাইব্যুনালে আবেদন জানাচ্ছেন। কিন্তু অনেকটা দূরে থাকা ট্রাইব্যুনালে গিয়ে খেটে খাওয়া দিনমজুর, গরিব মানুষরা দুর্ভোগে পড়ছেন। এই কারণে মুখ্যমন্ত্রীর কাছে প্রত্যেক ব্লকে আপিল ট্রাইব্যুনাল গড়ার আবেদন জানিয়েছেন অধীর চৌধুরী।

এছাড়া চিঠিতে অধীর চৌধুরী লেখেন, ভোটার তালিকা থেকে জেলার প্রচুর মানুষের নাম বাদ গিয়েছে। তাই তাঁরা ট্রাইব্যুনালে আবেদন জানাতে বাধ্য হচ্ছেন। রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ জেলা অন্যতম অনগ্রসর ও অর্থনৈতিকভাবে দুর্বল জেলা। আর্থিকভাবে দুর্বল, অসহায় শ্রেণি, দিনমজুর, প্রবীণ নাগরিক, বিশেষভাবে সক্ষম, সামাজিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের ট্রাইব্যুনালের সামনে হাজিরা দিতে অনেকটা পথ যেতে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই জেলার প্রত্যেক ব্লকে আপিল ট্রাইব্যুনাল গড়ার বিষয়টি বিবেচনা করা হোক। এই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে আবেদন জানান অধীর।

ঝিনুক কুড়োতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু মহিলা-সহ ৮ জনের, শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির

অমিতাভকে দেখতে ‘জলসা’র বাইরে চরম বিশৃঙ্খলা, ভিড়ের চাপে জ্ঞান হারালেন ভক্ত

‘ভরসা রাখুন, ঋণ শোধ করব’, নন্দীগ্রামে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হাবড়ায় অবৈধ নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে, কড়া নির্দেশ বিধায়ক অশোক কীর্তনিয়ার

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট

সাঁকরাইলে তোলাবাজির অভিযোগে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ট্রাফিক হোমগার্ড গ্রেফতার

লক্ষ্য প্লে অফের টিকিট, মুম্বইকে ২০৬ রানের টার্গেট দিল রাজস্থান

অ্যাকশন-কমেডিতে বাজিমাত করার পর এবার এলিয়েন থ্রিলারে অক্ষয় কুমার

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা, শুভেন্দুর কাছে কী আর্জি অধীরের?‌

বাংলায় ‘সেকেন্ড বয়’ সিপিএম, ফলতা পুনর্নির্বাচনে জামানত জব্দ স্বঘোষিত পুষ্পার

মহিলাকে উত্যক্তে প্রতিবাদ করায় আইনজীবীকে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্রের কোপ