‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়ার সময়ে কেন যোগ্য-অযোগ্য বলা হয়নি। অন্নপূর্ণা যোজনায় এখনই বা যোগ্য-অযোগ্য বাছা হচ্ছে কেন? ধর্ম-বর্ণ দেখে এই প্রকল্পের আওতায় টাকা দিচ্ছে বর্তমান বিজেপি সরকার। আজ, সোমবার ফেসবুক লাইভে এসে এমনই বিস্ফোরক দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রীর সেই দাবি খারিজ করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ১ কোটি ৪৫ লক্ষ ৬৪ হাজার ৪৭২ জন যোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। আরও ২০-২৫ লক্ষ মহিলারা পাবেন। যোগ্যরা সকলেই পাবেন। ধর্ম-বর্ণ দেখে কাউকে অন্নপূর্ণা যোজনা দেওয়া হচ্ছে না। উনি তো ধর্ম বলতে একটাই কথা বোঝেন। এখনও পর্যন্ত ১৯ লক্ষ সংখ্যালঘু মহিলাকে অন্নপূর্ণা যোজনায় আর্থিক সাহায্য করা হয়েছে। উনি মুখ্যমন্ত্রী থাকাকালীন আবাস যোজনার টাকা বেছে বেছে মুসলিম পরিবারে দিতেন। সেই সব তথ্য আছে। বেশি কথা বলবেন না, সব তথ্য বের করছি।’

আরও পডুন: ‘মোহভঙ্গ’, ঋতব্রতদের শিবির ছেড়ে মমতার দলে ফিরলেন সংখ্যালঘু তৃণমূল বিধায়ক

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের সরকার কোনও ধর্মের বিভাজন করে না। যারা কেবল রাজনীতি, হিন্দুত্ব বা মতুয়া সম্প্রদায়ের হওয়ার কারণে মানুষকে প্রতারিত করেছিল, তাদের মুখে এসব কথা মানায় না। অন্নপূর্ণার পোর্টালে এখনও পর্যন্ত সাড়ে ৪ লক্ষ অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে অনেকে অযোগ্যদের নাম বাদ দেওয়ার জন্যও আবেদন করেছেন। বাছাবাছি, আমরা ওঁরা তো উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) করতেন। আমরা করি না। উনি ধর্ম দেখে করতেন। সেসব আমাদের কাজ নয়। ওনাকে আমি একটা পরামর্শ দিচ্ছি, বয়স হয়েছে বাড়িতেই থাকুন। বিশ্রাম করুন। আর ফেসবুকেই থাকুন বিকেলবেলা, রাস্তায় নামতে হবে না। রাস্তায় যাতে না বেরোতে পারেন সেই ব্যবস্থা করব। আমাদের জমানায় পুলিশ নিরপেক্ষ বলেই উনি নিরাপদে ফেসবুক লাইভ করতে পারছেন। আর ওনার ভাইপো বাইরে ঘুরে বেড়াচ্ছে।’

বিজেপি সরকারের বাজেট নিয়ে কটাক্ষ করায় পাল্টা মমতার বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ‘উনি বিরাট বাজেট জানেন, বোঝেন। সেই কারণে ৮ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা করে দিয়ে গিয়েছেন। কর্মচারীদের ডিএ দেননি।’

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি

হারানো ছাগল খুঁজতে গিয়ে খুলল কপাল, সোনার খনির সন্ধান পেলেন দরিদ্র কৃষক

‘মোহভঙ্গ’, ঋতব্রতদের শিবির ছেড়ে মমতার দলে ফিরলেন সংখ্যালঘু তৃণমূল বিধায়ক

চোখের সামনে খুন হয়েছিল মা, কিশোর ছেলের সাক্ষ্যে যাবজ্জীবন খুনির

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

ধর্ম আলাদা! একই দড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দুই বন্ধুর দেহ, কোথায় ঘটল?

‘বুকের পাটা থাকলে SIR-এ বাদ যাওয়া ভোটারের নাম তুলুন,’ কমিশনকে চ্যালেঞ্জ মমতার

মেট্রোর কাজের জন্য খালি করতে হবে বিধান মার্কেট, নির্দেশ কলকাতা হাইকোর্টের